চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটি গাড়ি, মোবাইল নম্বরে একাধিক মুভমেন্ট পাস নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

একটি গাড়ি ও মোবাইল নম্বর দিয়ে একটি মুভমেন্ট পাস নেয়া যাবে, কেউ একাধিক নিতে পারবেন না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, মহামারির সময়ে কেউ মিথ্যা বলে মুভমেন্ট পাস নেবেন না।

মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটেরিয়ামে করোনা সংক্রমণ রোধকল্পে বিধি-নিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে যেতে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আগামীকাল থেকে আপনাদেরকে ঘরের বাইরে দেখতে চাইনা। জরুরী প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে নিজেকে স্যানিটাইজ করবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

ড. বেনজীর বলেন, কেউ রাস্তায় জটলা পাকাবেন না, হাতিরঝিলে বা অন্য কোথায় গিয়ে তরুণ-তরুণীদের আড্ডা না দেয়ার আহবান জানাচ্ছি। বাজার, করোনার টিকার তারিখ থাকলে কিংবা অতিপ্রয়োজনীয় কাজ থাকলে বের হওয়া যাবে। এমনকি অ্যাম্বুলেন্সে রোগী চলাচলের প্রয়োজন হলেও মুভমেন্ট পাস লাগবে।

তিন বলেন, এক ঘণ্টায় এক লাখ ২৫ হাজার মুভমেন্ট পাসের আবেদন জমা পড়েছে।

Reneta

মিথ্যা তথ্য দিয়ে মুভমেন্ট পাসের আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ঢাকার বাইরে গেলে মুভমেন্ট পাস লাগবে। আশা করছি, এমন মহামারীর সময়ে কেউ মিথ্য বলে পাশ নেবেননা।

সম্প্রতি সাংবাদিকদের উপরে হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে আইজিপি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে আর্থিক সহযোগিতা করেছি। দুইজন সাংবাদিকদের বলেছি মামলা করতে। আমরা তাদেরকে সহযোগিতা করেছি।

থানা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রসঙ্গে তিনি বলেন, এটা জাতীয় কোন ইস্যু না। স্থানীয় প্রশাসন মনে করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো প্রয়োজন, তাই করা হয়েছে।

মুভমেন্ট পাসের আবেদন যেভাবে: করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে মানুষের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাচল রোধে এবং জরুরি বিশেষ প্রয়োজনে যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ চালু হয়েছে ‘MOVEMENT PASS’ অ্যাপস। দেশের যে কোন নাগারিক এ অ্যাপসটির মাধ্যমে কয়েকটি তথ্য দিয়ে খুব সহজইে এ পাস সংগ্রহ করতে পারবেন। এ অ্যাপটি ব্যবহার করলে একদিকে যেমন জরুরী প্রয়োজনে নাগরিকদের চলাচল নিশ্চিত করা যাবে, অন্যদিকে মানুষের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত চলাচলও বন্ধ করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কঠোর লকডাউনে জরুরী প্রয়োজন বাসা থেকে বের হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতেই লাগবে মুভমেন্ট পাস। যে কেউ তার প্রয়োজেন বিষয় জানিয়ে এই অ্যাপ আবেদন করলেও যৌক্তিক কারণে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পাওয়া যাবে পাস।

জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস।

যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে। এছাড়াও কোনো ব্যক্তির বাবা-মা/পরিবারের কেউ যদি অন্য জেলায় মারা যান, তবে তিনি অ্যাপের মাধ্যমে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে পাসের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যৌক্তিক হলে মুর্হূতেই তিনি পাস পেয়ে যাবেন।

আবেদনের নিয়মাবলী

https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে।

শুরুতেই একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। সেইসব তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।

জমা দেওয়া ফর্মে আবেদনকারী প্রদত্ত তথ্যাবালীর ভিত্তিতে মুভমেন্ট পাস ইস্যু করা হবে। ওয়েবসাইট থেকেই পাসটি ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে পাস প্রদর্শন করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিমুভমেন্ট পাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT