চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইসঙ্গে নির্মাণ ও অভিনয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৮
বিনোদন
A A

প্রায় বিশ বছর পর মে মাসে ‘হৃদয়ের টান’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। এবার আসছেন তিনি ‘সেই চোখ’ শিরোনামের একটি টেলিছবি নিয়ে। এরইমধ্যে এটির শুটিং শেষ হয়েছে বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণ করেছেন তিনি নিজেই।

টেলিছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। এতে চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন বুলু ।

প্রথমবারের মত একইসঙ্গে অভিনয় ও নির্মাণ প্রসঙ্গে খন্দকার ইসমাইল বলেন, আগে থেকে নাটকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই অভিজ্ঞতা টেলিছবিতে কাজে লাগিয়েছি। আমার মনের মাধুরী মিশিয়ে টেলিছবিটি নির্মাণ করেছি। গতানুগতিক কোনো গল্পর টেলিছবি এটি নয়। দর্শক এটিতে বর্তমান সময়ের কিছু দৃশ্যপট দেখতে পাবেন।

খন্দকার ইসমাইল বর্তমানে এটিএন বাংলার জমাকালো ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো, ঈদের বাজনা বাজেরে’ এই দুটি অনুষ্ঠান তিনি নিয়মিত উপস্থাপনা করছেন।

প্রসঙ্গত, খন্দকার ইসমাইল ১৯৯১ সালে ড. এনামুল হকের লেখা ‘শ্রাবণে বসন্ত ’নাটকে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ‘দ্বিতীয় পরমায়ু , ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’, ‘আড্ডা’-এর উপস্থাপক ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উর্মিলা শ্রাবন্তী করটেলিছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT