চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইদিনে ঢাকায় কমেডি ও থ্রিলার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

একটি কল্পবিজ্ঞানভিত্তিক থ্রিলার আর অন্যটি কল্পরাজ্যভিত্তিক কমেডি ছবি। ৩ আগস্ট আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবি দু’টি। বাংলাদেশের দর্শকরাও একই দিন থেকে ছবিগুলো দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে। কল্পবিজ্ঞানভিত্তিক থ্রিলার ছবি ‘দ্য ডার্কেস্ট মাইন্ডস’ নির্মিত হয়েছে আলেক্সান্দ্রা ব্র্যাকেন্সের উপন্যাস অবলম্বনে। জেনিফার ইউ নেলসন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অ্যামান্ডা স্টেনবার্গ, ম্যান্ডি মুরসহ আরো অনেকে। অন্যদিকে, মার্ক ফর্স্টার পরিচালিত কল্পরাজ্যভিত্তিক কমেডি ছবি ‘ক্রিস্টোফার রবিন’ নির্মিত হয়েছে এ.এ. মিলনের লেখা বই ‘উইনি-দ্য-পুহ’ অবলম্বনে।

রুবি ড্যালি ভবিষ্যতের এক আমেরিকাতে বসবাস করে, যেখানে ভয়ঙ্কর এক মহামারীতে ৯৮ শতাংশ শিশু মারা যায়। বাকি যে ২ শতাংশ বেঁচে থাকে তাদের মধ্যে অদ্ভুত আধ্যাত্মিক ক্ষমতা লক্ষ্য করা যায়। এই রহস্যময় শিশুদের জন্য বিশেষ একটি ক্যাম্প ঘোষণা করে সরকার। রুবি তার দশম জন্মদিনে অদ্ভুত সেই ক্ষমতা নিয়ে জেগে ওঠার পর, তার মা মলি ভয় পেয়ে পুলিশকে ডাকে এবং তাকে থারমন্ডের কাছে পাঠিয়ে দেয়। সেখানে তার মত শিশুদের জন্য একটি সরকারি পুনর্বাসন কেন্দ্র রয়েছে। পাঁচ বছর পর রুবি এমন শক্তিশালী হয়ে ওঠে যে কেউ তাকে পরাস্ত করতে পারে না। শুরু হয় নানা দ্বন্দ্ব-সংঘাত।

ছবির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ রুবি ড্যালির ভূমিকায় অভিনয় করেছেন অ্যামান্ডা স্টেনবার্গ। প্রতিভাবান এই মার্কিন অভিনেত্রী ও গায়িকা এর আগে ‘দ্য হাঙ্গার গেমস’ এবং ‘এভরিথিং, এভরিথিং’ ছবিতে অভিনয় করে আলোচিত হন। ২০১১ সালে তিনি ফরাসী চলচ্চিত্র কলম্বিয়ানা-তে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জো সাল্ডানা’র তরুনী সংস্কারণে অভিনয় করেন দৃষ্টি কেড়েছিলেন। তবে তার বড় সাফল্য আসে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য হাঙ্গার গেমস’-এর ‘রু’ ভূমিকায় অভিনয় করে। এরপর ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন ভিত্তিক জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র রিও ২-তে কন্ঠ দেন। স্টেনবার্গ মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স-এ প্রচারিত অতিপ্রাকৃত দৃশ্যকাব্যের ধারাবাহিক স্লেপি হোলো-এর একটি সিজনে অভিনয় করেছেন।

২০১৫ সালে তিনি মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-তে প্রচারিত কমেডি ধারাবাহিক মিস্টার. রবিনসন-এ ‘হ্যালে ফোস্টার’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ২০১৫ ও ২০১৬ সালে, জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন টাইম-এর সেরা প্রভাবশালী কিশোর-কিশোরীর তালিকায় তার নাম স্থান পায়। ‘দ্য ডার্কেস্ট মাইন্ডস’ তার প্রথম ছবি যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর তাই এটা তার ক্যারিয়ারের অন্যতম টার্ণিং পয়েন্ট হতে পারে বলে মনে করছেন হলিউড সংশ্লিষ্টরা।

অন্যদিকে মার্ক ফর্স্টার পরিচালিত ‘ক্রিস্টোফার রবিন’ ছবির ক্রিস্টোফার রবিন এখন বড় হয়েছে, সেই সঙ্গে তার চিন্তাও বেড়েছে। একদিন সে পার্কের বেঞ্চে বসে চিন্তা করছিল। সেই সময় তার ছোটবেলার বন্ধু ‘পুহ’ এর সঙ্গে দেখা হয় আর এখান থেকেই এগিয়ে চলে ছবিটির কাহিনী। লেখক এ.এ. মিলনের লেখা ‘উইনি-দ্য-পুহ’ নিয়ে নির্মিত ‘ক্রিস্টোফার রবিন’ আরো একবার হৃদয়ে গভীর আবেগের সৃষ্টি করবে।

ক্রিস্টোফার রবিনের চরিত্রে অভিনয় করেছেন ইউয়েন ম্যাকগ্রেগর, রবিনের স্ত্রী ইভলিন রবিনের চরিত্রে অভিনয় করেছেন হেইলি এটওয়েল, উইনি দ্য পুহের কণ্ঠ দিয়েছেন জিম কামিংস, পেঁচার কণ্ঠ দিয়েছেন টবি জোন্স, বাঘের কন্ঠ দিয়েছেন ক্রিস ও’ডাউড, পিটার কাপাল্ডি দিয়েছেন ইঁদুরের কন্ঠ, সোফি ওকোনিডো দিয়েছেন ক্যাঙ্গা নামের ক্যাঙ্গারুর কন্ঠ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমেডিকল্পবিজ্ঞানথ্রিলারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একই ম্যাচে দুই কূলই হারালেন বেল-ক্রুস!

পরবর্তী

বন্ধু দিবসের প্রস্তুতি

পরবর্তী

বন্ধু দিবসের প্রস্তুতি

ঋণখেলাপি-জামাই আদর

'বর্তমানে দেশের ব্যাংকগুলোতে কোন তারল্য সংকট নেই'

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT