চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফসি কাপের সপ্তাহের সেরার তালিকায় বসুন্ধরার কিংসের দুই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি কাপে স্বপ্নের শুরু হয়েছে বসুন্ধরা কিংসের। মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ৫-১ গোলের জয়ে নিজেদের অভিষেকটা রাঙিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বসুন্ধরার নতুন আর্জেন্টাইন তারকা হার্নান বার্কোস। নতুন দলের হয়ে প্রথম ম্যাচেই করেছেন চার গোল।

বার্কোসের সঙ্গে সমানে পাল্লা দিয়েছেন দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এক ম্যাচে ঠেকিয়ে দিয়েছেন তিন পেনাল্টি। এই পারফরম্যান্সে দুজনের সামনে সুযোগ এএফসি কাপে সপ্তাহের সেরা খেলোয়াড় হওয়ার।

হার্নান বার্কোস: ফুটবলের জলদস্যু
গোল করার পর বাঁ হাতে চোখ ডেকে ডান হাত উঁচিয়ে উল্লাস, যেন চোখে ঠুলী পড়া জলদস্যুর বুনো উদযাপন! গোল করার পর এভাবে উদযাপন করায় বার্কোসের নামই হয়ে গেছে ‘এল পাইরেটা’ বা জলদস্যু।

আজ এই ক্লাব, কাল সেই ক্লাব করে ফুটবলের জলদস্যু হার্নান বার্কোস এখন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। দলটির হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই তার উদযাপনকে জনপ্রিয় করে তুলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই ফুটবলার। টিসি স্পোর্টসের একাই করেছেন চার গোল! সবচেয়ে বড় কথা বসুন্ধরা অধিনায়ক ড্যানিয়েল কলিন্দ্রেসের সঙ্গে তার জুটিও জমে উঠেছে বেশ!

আনিসুর রহমান জিকো: দ্য ওয়াল
‘দ্য ওয়াল’! বসুন্ধরার তরুণ গোলরক্ষককে এ উপাধিতেই ভূষিত করেছে এএফসি। প্রতিযোগিতাটির অভিষেকে কোন গোলরক্ষক এতটা উজ্জ্বল পারফরম্যান্স করেনি বলেও জানাচ্ছে এএফসি। গোলরক্ষকের হ্যাটট্রিক হলে সেটা জিকোই করেছেন বলে নিজের ওয়েবসাইটে জানাচ্ছে এএফসি। কারণ একটি নয়, দুটি নয়, এক ম্যাচে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেন জিকো।

Reneta

ম্যাচের ২০ মিনিটে টিসির ইসমাইল ঈসাকে প্রথম দফায় ঠেকিয়ে দেন জিকো। যদিও ফিরতি বলে শট নিয়ে গোল করেন মালদ্বীপের এই ফরোয়ার্ড।

৫০ থেকে ৫২, এই তিন মিনিটের মধ্যে আরও দুবার ঈসাকে ঠেকিয়ে দেন জিকো। প্রথম দফায় ডানদিকে ঝাঁপিয়ে শট ঠেকিয়ে দেন, পরে রেফারি সেই শট বাতিল করে আবারও শট নিতে বলেন। ঈসা এবার বামে শট নিলে জিকো সেটাও ঠেকিয়ে দেন। একদিকে বার্কোস, অন্যদিকে বারের নীচে জিকোর নৈপুণ্যে সেদিন হাঁসফাঁস করতে করতে মাঠ ছেড়েছে মালদ্বীপের জায়ান্ট টিসি।

এএফসির সপ্তাহের সেরা পাঁচ পারফরম্যান্সের মধ্য থেকে একজনকে সেরা হিসেবে বেঁছে নেয়ার সুযোগ থাকছে ভোটারদের সামনে। বসুন্ধরা ভক্তরা চাইলে এএফসির অফিসিয়াল পেজে গিয়ে দিতে পারেন জিকো অথবা বার্কোসের মধ্যে যেকোনো একজনকে ভোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি কাপ ২০২০বসুন্ধরা কিংসলিড স্পোর্টসহার্নান বার্কোস
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT