চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই স্বীকৃতি সামনের পথগুলোতে উৎসাহ যোগাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

প্রতিবছরের মতো এবারও অনন্যা বর্ষব্যাপী আলোচিত-আলোকিত দশ কৃতি নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে শনিবার। কৃতি দশ নারীর মধ্যে একজন ছিলেন দেশের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি। সংগীতে বিশেষ অবদানের জন্য শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭’ অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয় তাকে। আর এমন সম্মাননা পেয়ে যেনো উচ্ছ্বাস ঠিকরে পড়ছে এই শিল্পীর।

‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭’ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিরকুটের এই ভোকাল জানান: পৃথিবীতে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে। ছোট বড় মাঝারি নানা ঘটনা। সেসবের ভিড়ে হয়তো এটা তত বড় কিছু না। তবু মফস্বল থেকে উঠে আসা এক ভ্যাবাচ্যাকা কারোর, শুধু মেয়ে না; মানুষ হিসেবে আত্মসম্মানের সাথে এগিয়ে যাওয়ার গল্পে এই প্রাপ্তিটুকু অনুপ্রেরণা হতেই পারে।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই শিল্পী আরো বলেন: ধন্যবাদ ‘অনন্যা শীর্ষ সম্মাননা ২০১৭’। আপনাদের এই স্বীকৃতি সামনের পথগুলোতে উৎসাহ যোগাবে। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ আরও যে সকল সম্মানিত গুণীজনেরা আজকে সম্মাননা পেলেন সবাইকে আমার আন্তরিক শুভ কামনা। তাঁদের প্রত্যেকের কাজ, শক্তি, এগিয়ে থাকার কথা আমাকে অনেক বেশি গর্বিত করেছে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা যাদের জন্য আমার এ পর্যন্ত আসা। অনুষ্ঠানে সারা জীবনের সাপোর্টার মা, বোনেরা, ভাই উপস্থিত ছিল। এটা অন্য রকম ভালো লাগা। আমার ব্যান্ডের কেউ স্ব স্ব কাজের কারণে যেতে পারেনি। তাঁদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। যদিও এই পুরস্কারটি আমি এই তাদেরকেই উৎসর্গ করেছি।

ভক্ত ও চিরকুটের শ্রোতাদেরকেও কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সুমি। তাদের উদ্দেশ্যে বললেন: প্রিয় বন্ধুরা, ভাই-বোনেরা। আত্মীয়স্বজন, সহকর্মীবৃন্দ আপনারা কদিন ধরে যারা আমাকে তীব্র ভালোবেসে উইশ করেছেন; তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বোবা বোবা লাগছে। কিছুইতো করতে পারি না তেমন; তবু এত ভালোবাসা; এত আন্তরিকতা!

১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেয়া হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০জন বিশিষ্ট নারীকে দেয়া হয় এই সম্মাননা। গত ২৪ বছরে ২৪০ জন কৃতীনারী পেয়েছেন এই সম্মাননা। এবারের সম্মাননাপ্রাপ্ত অন্য নারীরা হলেন :- অধ্যাপক ড. সাদেকা হালিম (শিক্ষা), ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম (প্রশাসনিক কর্মকর্তা), ফারজানা চৌধুরী (নারীউদ্যোক্তা/কর্পোরেট নারী), নবনীতা চৌধুরী (সাংবাদিকতা), স্বপ্না রাণী (গ্রামীণ নারীর স্বনির্ভরতা), নাদিরা খানম (তৃতীয় লিঙ্গ-অধিকারকর্মী), মাহফুজা আক্তার কিরণ (ক্রীড়া সংগঠক), নাজিয়া জাবীন (সমাজসেবা), ও মারিয়া মান্ডা (খেলাধুলা)।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্যাচিরকুটনারীলিড বিনোদনসম্মাননাসুমি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT