চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সেমিনার তরুণ প্রজন্মকে দেশপ্রেমে আগ্রহী করে তুলবে: ড. মিজানুর রহমান খান

সুব্রত গাইন সুব্রত গাইন
৭:২২ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সচিব অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার বর্তমান প্রজন্মকে তাদের কি করণীয় এবং দেশপ্রেম, মূল্যবোধ সম্পর্কে আগ্রহী করে তুলবে। তাদের দিবে নতুন দিক নির্দেশনা। বিশ্ববিদ্যালয়ের তরুণরা এসব প্রবন্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে এবং সামনে এগিয়ে নিয়ে যাবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা গবেষণা সংসদের আয়োজনে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অর্জন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্রগুলোতে অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সংস্কৃতি মানুষের মন, আবেগকে নাড়া দেয়। তাদের ধারণার উন্মেষ ঘটে, নতুন করে ভাবতে শেখায়। যুদ্ধকালীন সময়ের বাংলাদেশ এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সঙ্গে বর্তমান বাংলাদেশের বিস্তর পার্থক্য রয়েছে। বাংলাদেশ উন্নত হচ্ছে। তবে এরই সঙ্গে আমরা হারাতে বসেছি আমাদের সংস্কৃতি।’

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শনিবার বিকালে দুই দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও কথাশিল্পী জুলফিকার মতিন। সেমিনারে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও মুক্তিযোদ্ধা মলয় কুমার ভৌমিক প্রমুখ।

গত শুক্রবার দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করা হয়। প্রথম দিন তিনটি অধিবেশনে দেশ-বিদেশের মোট ১১জন প্রাবন্ধিক এবং শেষদিন চারটি অধিবেশনে মোট ১৩ জন প্রাবন্ধিক মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।

ট্যাগ: মুক্তিযুদ্ধসেমিনার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ কতোটা প্রভাব বিস্তারকারী?

পরবর্তী

বার্সাকে ‘গার্ড অব অনার’ দেবে না জিদানের রিয়াল

পরবর্তী

বার্সাকে ‘গার্ড অব অনার’ দেবে না জিদানের রিয়াল

‘গৌতম ঘোষের সামনে যেতে পারাই আমার জীবনের বড় প্রাপ্তি’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT