চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই রাতে ঘুমাবে না বাংলাদেশ

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১০:৫৫ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কোথায় যেয়ে থামানো যাবে শ্রীলঙ্কাকে? লক্ষ্যটা কততে আটকে রাখতে পারবে বাংলাদেশ? তামিম-সাকিবরা ঠিকঠাক তীরে নোঙর ফেলতে পারবেন তো? ইতিহাসের দুয়ার কতটা দূরে? ১৩৯ রানের লিড আপাতত স্বাগতিকদের। হাতে মাত্র ২ উইকেট। মুশফিকদের দারুণ একটা ঘুম না হওয়ার কোন কারণ নেই! কিন্তু শততম টেস্টে জয়ের রোমাঞ্চ তাদের ঘুমাতে দেবে কি? ঘুম যে আসবে না লাল-সবুজের সীমানাজুড়েও।

এমন নয় আগে কখনো এহেন পরিস্থিতি নিয়ে দিন শেষ করেনি বাংলাদেশ। কিন্তু এবার বেশি করেই স্বপ্নটা গাঢ় হচ্ছে। শততমের মাইলফলকে জয়ের মাত্র চতুর্থ দেশ হিসেবে নাম লেখানোর গৌরবকে ছোঁয়ার অপেক্ষায়। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পাশে বসা হবে কিনা সেটি সময়ের হাতেই তোলা থাকছে। তার আগে পরিসংখ্যান কিন্তু কথা বলছে পক্ষ-বিপক্ষ দুই সুরেই।

পি সারায় যে কোন সুখস্মৃতি নেই বাংলাদেশের। গলে নামার আগে দুর্দান্ত এক ড্রয়ের স্মৃতি সঙ্গী হয়েছিল। যেটি অনুপ্রেরণা হতে পারেনি। পি সারায় সঞ্জীবনী নেওয়ার মত কোন স্মৃতিই নেই। এই মাঠে আগে খেলা তিনটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।

২০০২ সালে ইনিংস ও ১৯৬ রানের বড় ব্যবধানে হার। ২০০৫-এ ইনিংস ও ৬৯ রানে, আর ২০০৭ সালে ইনিংস ও ৯০ রানে। শেষ ম্যাচটিতে আবার প্রথম ইনিংসে মাত্র ২৫.২ ওভারে ৬২ রানে অলআউটের লজ্জায় ডুবতে হয়েছিল। সেই মুরালিধরন-মালিঙ্গারা নেই, তবে ব্যাটিংয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার চিরায়ত রোগটা আছেই। গলে আগের ম্যাচেই সুযোগের সিরিজে পরাজয়ের ক্ষতে শুরু। ব্যাটসম্যানদের সেই ছুঁড়ে আসার মিছিলের কারণেই।

পি সারাভানামুত্তু স্টেডিয়ামে হওয়া ১৯টি টেস্টের ১৫টিতেই ফল হয়েছে। যার তিনটি ইনিংস ব্যবধানে। তিনটির সঙ্গেই জুড়ে আছে বাংলাদেশের নাম। এই মাঠে তাই অতীতে কোন সুখস্মৃতি রোপণ করা নেই। ভবিষ্যতের জন্য কালের গর্ভে কিছু জমিয়ে রাখতে রোববারই সেটার রোপণ শুরু করার মোক্ষম সুযোগ!

তবে নিজেদের না হলেও কিছু অতীত রেকর্ড বাংলাদেশের পালে হাওয়া দিতে পারে। উজ্জীবিত করতে পারে। এই মাঠে যে ৩৫২ রান তাড়া করেও জয়ের রেকর্ড আছে। ২০০৬ সালে, সাউথ আফ্রিকার ছুঁড়ে দেওয়া লক্ষ্যটা শ্রীলঙ্কাই তাড়া করেছিল। চতুর্থ দিনে শুরু করে পঞ্চম দিনের লাঞ্চের কিছুপরই জয়। এই মাঠে ২০১০ সালে ভারতের সামনে শ্রীলঙ্কা অবশ্য ২৫৭ রানের লক্ষ্য দিয়েও পার পায়নি।

Reneta

এই মাঠে ১৯ ম্যাচে খেলে ৯টিতে জয় আছে শ্রীলঙ্কার। ৪টি ড্র, ৬টি হার। পরিসংখ্যান স্বাগতিকদের পক্ষে হেলে থাকলেও অনুপ্রাণিত হওয়ার মত আরো তথ্য পাচ্ছে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে পি সারায় ২৫০-এর উপরে ইনিংস আছে তিনটি। যার দুটিই সফরকারী দলের। এই মাঠে ২৪৪ রানের নিচে লক্ষ্য দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কোন দলই। শ্রীলঙ্কাকে রোববার দ্রুত গুটিয়ে দিতে পারলে তাই অনেক সম্ভাবনার দুয়ারই খোলা থাকছে।

মঞ্চ প্রস্তুতই আছে, বোলিংয়ে তাতে সুঅভিনয় করে নায়ক হয়ে উঠেছেন সাকিব-মোস্তাফিজ। এবার তামিম-মুশফিকদের পালা। পি সারা যে ডাকছে শততম টেস্টের মাইলফলক ছুঁতে। মন খারাপ করার মতো পরিসংখ্যানগুলো ঢেকে দিতে বাংলাদেশের সঙ্গী হোক আত্মবিশ্বাস। তাতে হয়তো ঘুমহীন অপেক্ষার রজনী শেষে মিলবে স্বপ্নের ভোর, যা পরিণতি পাবে গোধূলির আগেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT