চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বছরে তিন খানের যতো ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ন ২১, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

চলতি বছরে বলিউডের তিন খান যেভাবে বক্স অফিস কাঁপিয়েছে ঠিক এবছরও একিভাবে শাহরুখ খান, আমির খান এবং সালমান খান বক্স অফিস কাঁপাবে। সালমানের ‘টিউবলাইট’, আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ শাহরুখের ‘রইস’র’ মতো বিগ হিটের ছবি রয়েছে তাদের তালিকায়।

চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য এবছরের তিন খানের যতো ছবি:

সালমান খান
সিনেমা-নো এন্ট্রি, মে এন্ট্রি: ২০০৫ সালের বিগ হিট সিনেমা ‘নো এন্ট্রি’। সে ছবির সিক্যুয়েল সিনেমা ‘নো এন্ট্রি, মে এন্ট্রি’। বনি কাপুরের পরিচালনায় সিনেমায় অভিনয় করবেন সালমান খান, অনিল কাপুর এবং ফারদিন খান। কেমডি ঘরনার এ ছবিতে বেশ কয়েকেটি জমজ চরিত্র থাকবে। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এবছরের শেষের দিকে বা ২০১৮ সালের প্রথম দিকে।

সিনেমা-টিউবলাইট: এবছর জুটি বেঁধে কাজ করছেন সালমান খান ও কবির খান। ২০১৫ সেরা ও হিট ছবি ছিলো কবির খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’। ফের ২০১৭ সালের জন্য নির্মাণ করছেন ‘টিউবলাইট’।এক ভারতীয় যুবক ও চীনা অভিনেত্রী প্রেমকাহিনী নিয়ে নির্মিত সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ছবিটি এ বছরের জুনে মুক্তি পাবে।

সিনেমা-টাইগার জিন্দা হ্যায়: ব্যবসা সফল ছবি ‘এক থা টাইগারের’ সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যা’ নিয়ে এবছরের ডিসেম্বরে হাজির হবেন সালমান। ৭০ বছরের বৃদ্ধ হয়ে ফিরবেন এ ছবিতে। যশ ফিল্মের প্রযোজনায় ছবিতে সালমানের বিপরীতে ক্যাটরিনাকে রাখা হয়েছে।সিনেমা-কিক টু: অ্যাকশনধর্মী ব্যবসাসফল সিনেমা ‘কিক’র’ সিক্যুয়েল ‘কিক টু’ নিয়ে হাজির হবেন সালমান খান। তবে এবারের সিক্যুয়েলে জ্যাকলিনের জায়গায় সালমানের বিপরীতে অভিনয় করেবেন কৃতি শ্যানন।

সিনেমা-মাঝধার: কবির খানের পরিচালনায় ‘মাঝধার’ শিরোনামের আরো একটি সিনেমায় অভিনয় করবেন সালমান খান। রোমান্টিক ঘরনার এ ছবিতে প্রথমবারের সালমানের বিপরীতে কাজ করবেন দীপিকা। ছবিটি ২০১৮ সালে মুক্তি পাচ্ছে।

Reneta

সিনেমা-দাবা থ্রি: অ্যাকশন ধামাকা সিনেমা ‘দাবং থ্রি’ নিয়ে আবারো হাজির হবেন সাল্লু ভাই। পুলিশ ভূমিকায় অভিনয় করা এবারো সালমানের বিপরীতে দাবাং নায়িকা সোনাক্ষী সিং।

শাহরুখ খান
সিনেমা-রইস: আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের এবছরের অ্যাকশন সিনেমা ‘রইস’। গুজরাটের ডনের চরিত্রে অভিনয় শাহরুখের বিপরীতে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ছবিটি পরিচালনা রাহুল ধোলাকিয়া।

সিনেমা-বন্ধুয়া: শাহরুখ তার অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাজ হিসেবে ‘বন্ধুয়া’ সিনেমাকে ধরছেন। ভিন্ন ঘরনার ছবিটি এবছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।.

সিনেমা-রেহনুমা বা দ্য রিং: একজন ট্যুরিস্ট গাইডের ভূমিকার প্রথমবার শাহরুখ খান অভিনয় করবেন ‘রেহনুমা বা দ্য রিং’ ছিবিতে। ছবিতে তার বিপরীতে থাকবেন অনুশকা শর্মা। গৌরী খান এবং ইমতিয়াজ আলি প্রযোজিত এ ছবিটি পরিচালনা করবেন ইমতিয়াজ। ছবিটি মুক্তি পাবে চলতি বছরে।

আমির খান

সিনেমা-সিক্রেট সুপারস্টার: ২০১৬ সালে আমির অভিনীত রেকর্ড গড়া ‘দঙ্গল’ সিনেমার পর ‘সিক্রেট সুপারস্টার’ নিয়ে এবার ভিন্ন লুকে হাজির হবে মিস্টার পারফেকশনিস্ট। এ সিনেমায় আমিরকে দেখা যাবে, একজন পথ প্রদর্শক হিসেবে। যেমনটা তাকে তারে জামিন পর’ ছবিতে দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন আদভাইত চন্দন এবং প্রযোজনায় আছে আমির এবং কিরন রাও।

সিনেমা-ঠগস অফ হিন্দুস্তান: ‘ঠগস অফ হিন্দুস্তান’ সিনেমায় আমির খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন দেখা যাবে। ২০১৮ সালের দীপাবলীতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। আদিত্য চোপড়া প্রযোজিত ছবিটি ফিলিপ মেডোস টেলরের ‘কনফেশনস অফ আ ঠগ’ অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানবলিউডশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT