চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই প্রথম বারী ভাই রাস্তায় কোনো কথা বললেন না’

সারারা মুশাররাত তূর্ণাসারারা মুশাররাত তূর্ণা
৭:৫২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- শহীদুল্লাহ ফরায়জী

শহীদুল্লাহ ফরায়জী

বৃহস্পতিবার দিবাগত রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী। তাঁর অনেক দিনের বন্ধু গীতিকার শহীদুল্লাহ ফরায়জী শনিবার এসেছিলেন চ্যানেল আই ভবনে। চ্যানেল আই অনলাইনের সাথে কথোপকথনে বারী সিদ্দিকীকে নিয়ে জানালেন অনেক অজানা কথা-

শহীদুল্লাহ ফরায়জীর কথায় প্রায় ৮০টি গান গেয়েছিলেন বারী সিদ্দিকী। শুধু গান গাওয়া নয়, সব মিলিয়ে ফরায়জীর লেখা প্রায় ১০০ গানের সুর করেন তিনি, সেসব গানের অনেকগুলোই শ্রোতারা শুনেছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, আসিফ আকবর কিংবা অন্যান্য আরও শিল্পীদের কণ্ঠে। ১৯৯৭ সালের দিকে ‘প্রেমের শরীর’ নামের এক মিশ্র অ্যালবামের মাধ্যমে দুইজন প্রথম একসাথে কাজ শুরু করেন।

প্রায় দুই দশকের বন্ধুত্বে বারী সিদ্দিকীর সঙ্গে জড়িত স্মৃতির ভাণ্ডারও বিশাল শহীদুল্লাহ ফরায়জীর। প্রিয় বন্ধুর মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তিনি। কথার ফাঁকে বারবার চলে আসা চোখের জলকে নিয়ন্ত্রণ করেই বললেন মৃত্যু নিয়ে অনেক আলোচনা হত বারী সিদ্দিকীর সাথে। মৃত্যু হলে অনুভূতি কেমন হবে, মৃত্যু পরবর্তী জগৎ সহ আরও নানা বিষয় যোগ হত সেসব আলোচনায়।

বারী সিদ্দিকীর লাশের সঙ্গে নেত্রকোনা পর্যন্ত গেছেন শহীদুল্লাহ ফরায়জী। তাঁকে কবরে নামিয়ে মাটি দিতে গিয়ে মনে পড়েছে বহু কথা। বন্ধুকে প্রথমবার একা রেখে আসতে আসতে  মনে করেছেন বারী সিদ্দিকী কবরেও তাঁর পাশে শহীদুল্লাহ ফরায়জীকে চেয়েছেন। সব কিছু বিবেচনা করে সেটা সম্ভব হবে না বলে বেশ আক্ষেপও ছিল বারী সিদ্দিকীর। যে বারী সিদ্দিকী কোথাও যাওয়ার সময় সারা রাস্তা কথা বলতে থাকতেন, তাঁর পাশেই এবার কথা বলতে বলতে নেত্রকোনা গেছেন শহীদুল্লাহ ফরায়জী। কিন্তু কোন জবাব পান নি প্রিয় বন্ধুর কাছ থেকে।

শহীদুল্লাহ ফরায়জীর কাছে বারী সিদ্দিকীর জন্ম সার্থক, দেশের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চিরজীবন তিনি অমলিন হয়ে থাকবেন সবার হৃদয়ে এটাই বিশ্বাস করেন ফরায়জী। বন্ধুর সাথে হয়ত আবারও দেখা হবে তাঁর, এই আশায় অপেক্ষা করবেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বারী সিদ্দিকীশহীদুল্লাহ ফরায়জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT