চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধৃষ্টতার বিরুদ্ধে এখনই ব্যবস্থা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২২ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

চলমান কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হওয়াদের মুক্তির দাবিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এখানেই থেমে থাকেনি তারা, ওই কর্মসূচিতে সংহতি জানাতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককেও লাঞ্ছিত করে ক্ষমতাসীন দলের সহযোগি এ সংগঠনটি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিও চিত্রে সেই হামলার স্পষ্ট চিত্র উঠে এসেছে। সেই হামলায় কারা ছিল, তাদের পরিচয়ও স্পষ্ট। আমরা সেখানে দেখলাম; আঙ্গুল উঁচিয়ে মানববন্ধনে আসা শিক্ষকদেরকে শাসাচ্ছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা। তাদের এমন আচরণে শেষ পর্যন্ত সেইসব শিক্ষক বাধ্য হন ওই এলাকা ছাড়তে।

এই হামলা নিয়ে সেখানে উপস্থিত একজন শিক্ষক অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক খান বলেছেন, ‘ছাত্রলীগ যেটা করছে এটা তাদের আদর্শের সাথে খুবই সাংঘর্ষিক। আমার মনে হয় ছাত্রলীগের এদের মধ্যে সক্রিয় শিবির আছে যারা এই সংগঠনের ঐতিহ্য নষ্ট করতে চায়। শেখ হাসিনার অর্জন ডুবাবে এরা।’

আমরা অনেকদিন ধরেই ছাত্রলীগের মধ্যে দেশের স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াত শিবিরের অনুপ্রবেশের কথা শুনে অাসছি। এমনকি কয়েক বছর আগে আওয়ামী লীগের তৎকালীণ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও একাধিকবার একই দাবি করেছেন। এখন এদের বিভিন্ন কর্মকাণ্ডে সেই দাবিকে সত্য বলে প্রতিষ্ঠিত করছে। কিন্তু এর বিরুদ্ধে মূল সংগঠন আওয়ামী লীগকে কোনো শক্ত পদক্ষেপ নিতে আমরা দেখিনি।

আজকে এমন একটা স্থানে তারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, যে স্থানের সঙ্গে আমাদের মাতৃভাষা অর্জনের সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে। দেশের বহু গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস জড়িয়ে রয়েছে। অথচ সেই স্থানেই আজকে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত হতে হয়েছে; এরচেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে?

ওই ঘটনার পর সেখানে উপস্থিত আরেকজন শিক্ষক অধ্যাপক ফাহমিদুল হক ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। তার লেখায় উঠে এসেছে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত শিক্ষকদের কিভাবে বিশ্রী-অশ্লীল সব শব্দ ব্যবহার করে তাদেরকে স্বাধীনতাবিরোধী, জামায়াত-শিবিরের দোসর হিসেবে মন্তব্য করতে থাকে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রো প্রক্টরিয়াল টিমের সাথে যোগাযোগ করেও সাহায্য পাননি। উল্টো শিক্ষকদের ওপরই  ‘বিশৃঙ্খলা সৃষ্টির’ জন্য দোষ চাপিয়েছে প্রক্টর।

Reneta

একজন শিক্ষক তার কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়েও পাচ্ছেন না, এটা খুবই দুঃখজনক বিষয়। তাহলে কী কোনো শিক্ষক অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না? নির্যাতিত শিক্ষর্থীদের পক্ষে দাঁড়ালেই কোনো শিক্ষক স্বাধীনতাবিরোধী হয়ে যাবেন? বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়ে যাবেন?

আমরা জানি, যে শিক্ষকের কাছ থেকে প্রতিদিন জ্ঞান নিয়ে একজন শিক্ষার্থী সমৃদ্ধ হন, সেই শিক্ষার্থী কোনো শিক্ষকের সাথে এমন ধৃষ্টতা দেখাতে পারেনা। আমরা মনে করি, এখনই এসব ছাত্র নামের কলঙ্ককে ছেঁটে ফেলতে হবে। না হলে জাতিকে এর চরম মাশুল দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনশিক্ষক লাঞ্ছনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

একটি শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT