চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই কোহলিকে থামাবে কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শতকের ফিফটি করেছেন এক সপ্তাহও পেরোয়নি। তাকে নিয়ে কোলাহল মিলিয়ে যাওয়ার আগেই আবারও জাগিয়ে তুললেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতার পর নাগপুরে টানা দ্বিতীয় শতক হাঁকালেন ভারত অধিনায়ক।

আগের দিন শেষে ৫৪ রানে অপরাজিত থাকা কোহলি শতক পেয়েছেন তৃতীয় দিনের প্রথম সেশনেই। টেস্টে ভারত অধিনায়কের পাশে শতক সংখ্যা এখন ১৯টি। ভারতের হয়ে সাদা পোশাকে সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন তিনি।

আর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় আটে। সপ্তম স্থানে থাকা ক্যারিবীয় গ্রেট ব্রায়ান লারা এখন কোহলি থেকে এগিয়ে আছেন মাত্র দুই শতকে।

এর আগে কলকাতায় কোহলি তার ৫০তম টেস্ট শতক ছুঁয়েছিলেন ৩৪৮টি আন্তর্জাতিক ইনিংসে। তার সমান ইনিংস লেগেছিল হাশিম আমলারও। প্রোটিয়া ব্যাটসম্যানের শতক সংখ্যা ৫৪টি।

আর ভারতের অধিনায়ক হিসেবে ১২টি টেস্ট শতক ছোঁয়া কোহলি পেছনে ফেলেছেন সুনিল গাভাস্কারকে (১১ সেঞ্চুরি)। অধিনায়ক হিসেবে আরেক সাবেক মোহাম্মদ আজহারউদ্দিনের সেঞ্চুরি আছে ৯টি।

কেবল ভারত অধিনায়ক হিসেবেই নয়, টেস্ট খেলুড়ে সব দেশের অধিনায়কদের মধ্যে একবছরে সর্বোচ্চ ১০টি সেঞ্চুরির রেকর্ডও এখন কোহলির। যার ৬টি ওয়ানডেতে, ৪টি টেস্টে। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও সাউথ আফ্রিকার গ্রায়েম স্মিথের ২০০৫ সালে করা ৯ শতককে। ২০০৬ সালেও পন্টিং ৯টি সেঞ্চুরি করেছিলেন।

Reneta

আগের দিনে ১২৮ রানে অপরাজিত থাকা চেতেশ্বর পূজারা আউট হয়েছেন ১৪৩ রানে। কোহলি উইকেটে ১৪৩ রানে। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে লঙ্কানদের চেয়ে ২৪০ রানে এগিয়ে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: মার্কো রুবিও

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬

চলতি করবর্ষের ই-রিটার্ন চালু, আছে ৫ শতাংশ কর প্রণোদনার সুযোগ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT