চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই করোনায় কেউ কারো নয়?

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১২:৫৪ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
মতামত
A A

সারা দুনিয়ায় বহুমাত্রিক মানবিক সংকট তৈরি করেছে করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে আমাদের দেশে কয়েকজন মানুষ মারা গিয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। তবে সরকারি-বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বহুমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া সংক্রমণ থেকে বাঁচতে মানুষ হয়েছেন ঘর বন্দী। তবে অত্যাবশ্যক কারণে কিংবা চিকিৎসার প্রয়জনে কেউ কেউ বের হচ্ছেন ঘরের বাইরে। এইরূপ বাস্তবতার মাঝেই কয়েকটি সংবাদ আমাদের মানসিকভাবে প্রচণ্ড আহত করেছে।

করোনার এই মহা সংকটে একটি নতুন প্রশ্ন আমাদের সামনে আসছে যে, করোনায় কি কেউ কারো নয়?

হ্যাঁ, বগুড়ার কাহালুর ঘটনাটি আমাদের বার বার বাকরুদ্ধ করে দিচ্ছে। জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রী শুক্রবার রাতভর পাড়া-প্রতিবেশীর সহযোগিতা চেয়েছিল। কেউ করোনা আতঙ্কে সহযোগিতার জন্য এগিয়ে আসেননি! এমনকি সরকারি বিভিন্ন সংস্থার হটলাইনে আকুতি জানিয়েও ওই নারী সে রাতে কোনো সাড়া পাননি! পরদিন সে বাড়িতে চিকিৎসক গিয়ে নিশ্চিত করেন যে, অসুস্থ ব্যক্তি আর বেঁচে নেই।’

এখানেই শেষ নয়। আর একটি ঘটনা ওই বগুড়াতেই ঘটেছে। হ্যাঁ, গত শনিবার রাতে ঢাকা থেকে পণ্যবাহী ট্রাকে রংপুরের উদ্দেশে রওনা দেন শ্রমজীবী এক ব্যক্তি। কিন্তু পথে শ্বাসকষ্ট ও কাশি শুরু হলে করোনা আক্রান্ত সন্দেহে রোববার ভোররাতে তাকে ট্রাক থেকে ফেলে যাওয়া হয় বগুড়ার শিবগঞ্জের মহাস্থান বাসস্ট্যান্ডে। সেখানে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। পরে পুলিশ ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ প্রাথমিকভাবে দেখা যায়নি।’

এই দুটো ঘটনাই গণমাধ্যমে এসেছে বলে হয়ত আমরা এভাবে জানতে পেরেছি। কিন্তু এর বাইরেও করোনা কেন্দ্রিক আরো নানা অমানবিক ঘটনা ঘটছে। আত্মীয়-স্বজন কিংবা আপনজনদের ক্ষেত্রেও “কেউ কারো নয়” এর কিছু দৃশ্যপট আসে পাশে ফুটে উঠছে, যা মানবিক বিবেচনায় অনাকাঙ্ক্ষিত।

করোনাসর্বোপরি এটা অনস্বীকার্য যে, করোনার ভয়াবহ সংক্রমণ থেকে রক্ষা পেতে আমাদের প্রত্যেকেরই সামাজিক দূরুত্ব বজায় রাখা কিংবা ব্যাক্তিগত সুরক্ষা নিশ্চিতে অগ্রাধিকার দিতে হবে। তবে এর মানে এই নয় যে, আমরা এই গভীর সংকটে মানবিকতাকে দূরে ঠেলে ‘অচিন মানুষ’ হব। কারণ, আমরা চূড়ান্তভাবে এটাই বিশ্বাস করি যে মানুষা আর মানবিকতা একে অপরের পরিপূরক। তাই আমারা অবশ্যই মানবিকতার দৃষ্টান্ত দিয়েই করোনা দিনের সংকট কাটিয়ে উঠবো। অতঃপর আবার আমরা একসাথে সমস্বরে গাইবো…“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT