চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচপি ক্যাম্পে উদীয়মান-অভিজ্ঞের সমন্বয়

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৩৮ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগে ভালো করে হাই-পারফরম্যান্স ক্যাম্পে ডাক পেলেন লিটন দাস, আবু হায়দার রনি, ইমতিয়াজ হোসেন তান্না, তানবীর হায়দার, আবু জায়েদ রাহি। জাতীয় দলের বাইরে ছিটকে যাওয়া এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেন লিখনও আছেন এই ক্যাম্পে।

উদীয়মান ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের নিয়ে বৃহস্পতিবার এইচপি বা হাই-পারফরম্যান্স ক্যাম্পের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যাতে ২৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। ক্যাম্প শুরু হবে আগামী ১৩ জুন। ডাক পাওয়া ক্রিকেটারদের ১২ জুন মিরপুরের একাডেমি ভবনে রিপোর্ট করতে হবে। এইচপি ক্যাম্প পরিচালনা করবেন অস্ট্রেলিয়ান কোচ সায়মন হেলমট।

উদীয়মান ক্রিকেটার বিবেচনায় ক্যাম্পে সুযোগ পেয়েছেন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি হাঁকানো আজমীর আহমেদ। এছাড়া ইয়াসির আলি চৌধুরি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হাসান শান্তর মতো তরুণরাও আছেন।

ক্যাম্প নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন, ‘২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে আমরা কিছু খেলোয়াড় এইচপিতে ডেকেছি। আগে শুধু উদীয়মানদেরই রাখা হত, এবার জাতীয় দলের বিকল্পর জন্যও কিছু খেলোয়াড় রেখেছি। তাদের মধ্যে কিছু খেলোয়াড় ‘এ’ টিমে চলে যাবে। আগামী ১০ জুলাই থেকে জাতীয় দলের প্রোগ্রাম আছে। যেটা অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজের জন্য।’

দেখতে দেখতে আরেকটি বিশ্বকাপ চলে আসছে সামনে। প্রস্তুত হচ্ছে বাংলাদেশও। আগেরবার কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছিল। এবার আশা আরও বড়। সেই আশা শুধু ধরে বসে থাকা নয়; কাগজে-কলমে প্রস্তুতিও শুরু হয়ে গেছে বাংলাদেশের। যার প্রথম ধাপ হাই-পারফরম্যান্স ক্যাম্প।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এইচপি ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT