চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচপিতে তিন লেগি, জাতীয় দলে শূন্য

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:৪১ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ দল ও বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট একসঙ্গেই যাবে শ্রীলঙ্কা সফরে। দুই-একদিনের মধ্যে ঘোষণা হবে স্কোয়াড। করোনা পরবর্তী প্রথম সফরে এইচপির মতো জাতীয় দলের বহরও বেশ বড় হতে যাচ্ছে।

দল গড়ায় বড় পার্থক্য এক জায়গায়, এইচপিতে থাকছে তিনজন লেগস্পিনার। আর টিম টাইগার্স লঙ্কায় যাবে কোনো লেগিকে ছাড়াই।

স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। লঙ্কান এইচপি দলের বিপক্ষে বিসিবির এইচপি দল খেলবে চার দিনের ম্যাচ ও ওয়ানডে। দুই সংস্করণে মোট কয়টা ম্যাচ হবে সেটি এখনো নিশ্চিত করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

দুই সংস্করণের জন্য এইচপি দলে রাখা হয়েছে ২৩ ক্রিকেটারকে। আর টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ২০-২১ সদস্যের। শ্রীলঙ্কা গিয়ে এইচপি দলের সঙ্গে কয়েকটি অনুশীলন ম্যাচ দেখার পর ঘোষণা করা হবে চূড়ান্ত দল।

নির্বাচকদের তৈরি করা খেলোয়াড় তালিকা (জাতীয় দল ও এইচপি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এইচপি দলে তিন লেগস্পিনার রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যদিও খেলোয়াড়দের নাম উল্লেখ করেননি।

আরেক সূত্রে জানা গেছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকছে না কোনো লেগি। জুবায়ের হোসেন লিখন জায়গা হারানোর পর থেকেই টেস্টে দলে দেখা যায়নি কোনো লেগস্পিনার। ২০১৫ সালের মাঝামাঝি মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন জুবায়ের। দীর্ঘ পরিসরের ক্রিকেটে আর দেখা যায়নি লেগস্পিনারের উপস্থিতি।

Reneta

২৫-এ পা রাখতে যাওয়া জুবায়ের এইচপি দলে বিবেচনায় না থাকলেও সামনে তাকে দেখা যেতে পারে বাংলাদেশ ‘এ’ দলে। এইচপি’র জন্য নির্বাচকদের ভাবনায় এখন তরুণরাই। টি-টুয়েন্টি দলে নিজের জায়গা পাকা করে ফেলা আমিনুল ইসলাম বিপ্লব তাদের একজন।

আরও দুই তরুণ মিনহাজুল আবেদীন আফ্রিদি ও রিশাদ হোসেনকে ভবিষ্যতের ভাবনায় তৈরি করছে বিসিবি। দিয়েছে বিদেশি দলের বিপক্ষে ‘এ’ দল, বিসিবি একাদশের হয়ে খেলার সুযোগ। এইচপি দলে বাকি দুই লেগস্পিনার কারা হতে পারেন, সে উত্তর মেলে সহজেই।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ বছর বয়সী মিনহাজুলের অভিষেক হয় সবশেষ মৌসুমে। চট্টগ্রামের এ তরুণ গুগলি বোলার চার ম্যাচে নেন ৮ উইকেট।

রংপুরের ছেলে রিশাদের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। বাড়তি বাউন্স আদায় করতে দক্ষ ১৮ বছরের এ তরুণের দিকেও চোখ আছে নির্বাচকদের।

টেস্ট দলে গত পাঁচ বছরে লেগস্পিনার দেখা না গেলেও এইচপিতে তিন লেগির উপস্থিতি নতুন করে দেখাচ্ছে আশার আলো। মূল লড়াইয়ে নামার আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচও বড় সুযোগ হয়ে আসছে এই তরুণ লেগিদের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিপ্লববিসিবিরিশাদলিড স্পোর্টসহাই-পারফরম্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়ার্ন-পিএসজি মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ৬, ২০২৬

যে শর্তে বিজয়ের টিভিকের পাশে রাহুলের কংগ্রেস

মে ৬, ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ ৯ মে

মে ৬, ২০২৬

হান্টা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজকে ভিড়তে দিতে আপত্তি

মে ৬, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT