চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচটিসি’র স্মার্টফোন ইউনিটের অংশ কিনে নিল গুগল

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১:৪৭ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি’র স্মার্টফোন ইউনিটের একটি অংশ কিনতে প্রতিষ্ঠানটির সাথে ১১০ কোটি ডলারের চুক্তি করেছে গুগল। এই অংশটিই মূলত পিক্সেল ফোন তৈরির সাথে সম্পৃক্ত ছিল।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হার্ডওয়্যার ব্যবসা বিশেষ করে স্মার্টফোনের বাজারে মনোযোগী হচ্ছে গুগল। এই চুক্তির মাধ্যমে গুগল তাদের সক্ষমতাকে আরও একধাপ এগিয়ে নিলো।

এই চুক্তির অধীনে এইচটিসি’র পিক্সেল টিমের সকল কর্মী গুগলের হয়ে কাজ করবে। এর পাশাপাশি এইচটিসি’র প্যাটেন্ট লাইসেন্সও পাবে গুগল। এইচটিসি জানিয়েছে, এই চুক্তির ফলে প্রায় ২ হাজার কর্মী গুগলে যোগ দেবে।

গুগলের সাথে এইচটিসি’র বিশেষ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড ফোন তৈরি করেছিল এইচটিসি। গত বছর বাজারে আসা পিক্সেল এবং পিক্সেল এক্সল ফোন দুটিও এইচটিসি’র তৈরি ছিল।এইচটিসি

প্রতিষ্ঠানটি স্মার্টফোন বাজারে বেশ শক্ত অবস্থান ধরে রাখতে সমর্থ হলেও সাম্প্রতিক সময়ে একেবারেই খেই হারিয়েছে এইচটিসি। অ্যাপল, স্যামসাং এবং অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে রয়েছে তাইওয়ানের এই প্রতিষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচটিসিগুগল পিক্সেল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

‘এখানে কেউ কাউকে ছাড় দেয় না’

জুলাই ৪, ২০২৬

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জুলাই ৪, ২০২৬

‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT