চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বণ্টনসহ বেশ কিছু পরিবর্তন

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৯:১৭ অপরাহ্ন ২৮, মার্চ ২০১৮
শিক্ষা
A A

প্রশ্নপত্র বণ্টনসহ বেশ কিছুতে পরিবর্তন এনে ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় সে অভিজ্ঞতা নিয়ে প্রশ্নের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসিতে প্রশ্নপত্র ফাঁসে জড়িত শিক্ষকরা চিহ্নিত হয়েছে।

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বির্তক শেষ হতে না হতেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তত্ত্বীয় পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হবে। ১৪ থেকে ২৩ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। গত বছরের চেয়ে এবার ১০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী বেশি পরীক্ষা দিচ্ছে।

এসএসসির মতো এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বরে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার প্রশ্নপত্রের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষায় রচনামূলক কোনো প্রশ্ন ফাঁস হয়নি। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে বা পরে যারা প্রশ্ন ফাঁস করেছে কিংবা গুজব তুলেছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা চলমান রয়েছে।

Reneta

২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের প্রতিটি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসি পরীক্ষাপরীক্ষার প্রশ্নপত্র ফাঁসপ্রশ্নপত্র ফাঁসলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ মানেই যুদ্ধবিরতি লঙ্ঘন: আইআরজিসি

এপ্রিল ১৩, ২০২৬

ধেয়ে আসছ তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টি বলয় ‘ঝংকার’

এপ্রিল ১৩, ২০২৬

ইরান ইস্যুতে উত্তেজনা: তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

এপ্রিল ১৩, ২০২৬

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT