চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋষি কাপুরের মৃত্যুতে বলিউড তারকাদের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
বিনোদন
A A

‘চলে গেলেন… মাত্র চলে গেলেন… আমি ভেঙ্গেচুরে গেলাম’। বৃহস্পতিবার সকালে অমিতাভ বচ্চনের এই টুইটের মাধ্যমেই নেটিজেনরা জানতে পারেন যে ঋষি কাপুর মারা গেছেন।

বুধবার ইরফান খানকে হারানোর পরে বলিউড তারকারা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। চব্বিশ ঘণ্টা কাটার আগেই এলো ঋষি কাপুরের চলে যাওয়ার খবর। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোক জানান বলিউড তারকারা।

ঋষি কাপুরকে কোলে নিয়ে তোলা একটি ছবি শেয়ার করে লতা মঙ্গেশকর লিখেছেন, ‘কিছু দিন আগেই ঋষি আমাকে এই ছবিটি দিয়েছিলে। ওই দিনগুলো, ওই কথাগুলো মনে পড়ছে। ভাষা হারিয়ে ফেলেছি।’
কাজল লিখেছেন, ‘অন্যতম সেরা অভিনেতা এবং মানুষ ছিলেন তিনি। আপনাকে চিরদিন স্মরণ করা হবে চিন্টুজি।

অক্ষয় কুমার টুইট করেছেন, ‘মনে হচ্ছে দুঃস্বপ্ন দেখছি… মাত্র ঋষি কাপুরজির চলে যাওয়ার খবর শুনলাম। মনে ভেঙ্গে গেছে। তিনি লিজেন্ড ছিলেন। অসাধারণ সহকর্মী ছিলেন এবং আমার পরিবারের ভালো বন্ধু ছিলেন। তার পরিবারের জন্য প্রার্থনা।’

আমির খান লিখেছেন, ‘আমরা একজন সেরাকে হারালাম আজ। অসাধারণ অভিনেতা। অসাধারণ মানুষ। শতভাগ সিনেমার সন্তান। ধন্যবাদ আমাদের জীবনে আনন্দ এনে দেয়ার জন্য। ধন্যবাদ অসাধারণ অভিনেতা এবং ভালো মানুষ হওয়ার জন্য। আপনাকে খুব মনে পড়বে। ভালোবাসা।’

সালমান খান লিখেছেন, ‘শান্তিতে থাকুন চিন্টু স্যার। পরিবার ও বন্ধুরা যেন শান্তিতে থাকে এবং শক্ত থাকতে পারে।’

Reneta

অভিনেতা রজনীকান্ত শোক প্রকাশ করে লিখেছেন, ‘হৃদয় বিদারক ঘটনা। শান্তিতে থেকো… আমার প্রিয় বন্ধু।’

ফারহান আখতার টুইট করেছেন, ‘খুবই কষ্টের দিন। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তাকে হারানো অপূরণীয় ক্ষতি। তার ব্যক্তিত্ব সম্পর্কে সকলের জানা। ভালবাসি ঋষি আঙ্কেল।’

আনুশকা শর্মা লিখেছেন, ‘আমি সব কথা হারিয়ে ফেলেছি। অবিশ্বাস নিয়ে ফোন হাতে ধরে আছি। গতকাল ইরফান আর আজ…মন ভেঙ্গে গেছে, দুঃখজনক। আপনাকে মনে করবো। শান্তিতে থাকুন।’

ঋষি কাপুর নিউ ইয়র্কে চিকিৎসা নেয়ার সময় সময়ে তাকে দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সময়ের একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার মন ভারী হয়ে আছে। একটি যুগের অবসান। ঋষি স্যার, আপনার মতো সুন্দর মন এবং অসাধারণ মেধা আবার ফিরে পাওয়া সম্ভব না। নিতু ম্যাম, রিদ্ধিমা এবং রণবীরের জন্য সমবেদনা। শান্তিতে থাকুন স্যার।’

কঙ্গনার অফিশিয়াল পেজ থেকে লেখা হয়েছে, ‘প্রাণবন্ত এবং উজ্জ্বল একজন মানুষ ছিলেন… একজন অভিনেতা যিনি সবসময়ে আমাকে সাহস দিতেন এবং প্রশংসা করতেন।’

মাধুরী কাজ করেছিলেন ঋষি কাপুরের সঙ্গে। একটি ছবি শেয়ার করে মাধুরী লিখেছেন, ‘ঋষিজির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তিনি অসাধারণ মানুষ। সোজা কথার মানুষ, কিন্তু আন্তরিক। একজন মেধাবী অভিনেতা হারালাম আজ। এখনও বিশ্বাস হচ্ছে না। মন ভেঙ্গে গেছে। পরিবারের জন্য প্রার্থনা করছি যেন তারা এই শোক সামলে উঠতে পারেন।

ইমরান হাসমি লিখেছেন, ‘এটা সহ্য করার মতো না। ভাষা হারিয়ে ফেলেছি। শান্তিতে থাকুন ঋষি কাপুর।’

সানি দেওল লিখেছেন, ‘চমকে গেছি ঋষি কাপুরের চলে যাওয়ার খবরে। অসাধারণ সহ-অভিনেতা এবং ভালো বন্ধু। আমার ভাবনা এবং প্রার্থনা তার পরিবারের জন্য। আপনাকে মনে পড়বে।’

বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর। ওই বছরই সেপ্টেম্বরে নিউইয়র্ক যান চিকিৎসার জন্য। গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋষি কাপুরবলিউডলিড বিনোদনশোক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: সমন্বয়হীনতায় ভয়াবহ সঙ্কট

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৭৬৬৭, মৃত ১৬৮

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৭৬৬৭, মৃত ১৬৮

ফিক্সিং অপরাধ হলে ফাঁসবেন পাকিস্তান বোর্ডের অনেক কর্মকর্তাই

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT