চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকির কারণ জানতে চায় বিসিসিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজে জায়গা না পাওয়া উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহাকে একজন সাংবাদিক হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছেন। সাংবাদিককে ইন্টারভিউ দিতে না চাওয়ার পর হুমকি পাওয়ার বিষয়টি নিয়ে ঋদ্ধিমানের কাছে ব্যাখ্যা চাইবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এরপর হুমকি পাওয়া সেই বার্তার স্ক্রিনশট ঋদ্ধিমান টুইটারে প্রকাশ করে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে আমার সব অবদানের পরেও একজন তথাকথিত ‘সম্মানিত’ সাংবাদিকের কাছ থেকে আমি এটার (হুমকি) মুখোমুখি! সাংবাদিকতা এমন পর্যায়ে চলে গেছে।’

হোয়াটসঅ্যাপে শেয়ার করা বার্তায় দেখা যায় ঋদ্ধিমানকে সেই সাংবাদিক লিখেছিল, ‘তুমি আমাকে কল করোনি। আমি তোমাকে আর ইন্টারভিউ করবো না। আমি অপমান সহজভাবে নেই না। এটা আমি মনে রাখবো।’

গণমাধ্যমকে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছেন, ‘হ্যাঁ, আমরা ঋদ্ধিমানকে তার টুইট সম্পর্কে জিজ্ঞাসা করব এবং আসল ঘটনাটি কী ঘটেছে। তাকে হুমকি দেয়া হয়েছিল কি না এবং তার টুইটের প্রেক্ষাপট এবং প্রসঙ্গও আমাদের জানতে হবে। আমি এর বেশি কিছু বলতে পারব না। সচিব (জয় শাহ) অবশ্যই ঋদ্ধিমানের সঙ্গে কথা বলবেন।’

৩৭ বছর বয়সী ক্রিকেটারের টুইটের পর রবি শাস্ত্রী, হরভজন সিং এবং বীরেন্দ্র শেবাগের মতো বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় এবং কোচ তার প্রতি সমর্থন করেছেন। একইসঙ্গে তাকে হুমকি দেয়া সাংবাদিকের নাম প্রকাশ করার আহ্বানও জানিয়েছিলেন।

ভারতের হয়ে ৪০ টেস্ট খেলা ঋদ্ধিমানকে সাউথ আফ্রিকা সফরের পর হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, তার দল এগিয়ে যাবে। তিনি নিজের ক্যারিয়ার সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারো।

Reneta

এরপর ঋদ্ধিমান তাকে দলে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়ে। ঋদ্ধির কথায় দুঃখ না পেয়ে অবশ্য দ্রাবিড় খোলাসা করেছেন দলে না রাখার কারণ।

‘সত্যি বলতে ঋদ্ধির কথায় মোটেও আহত নই। তার কৃতিত্ব ও ভারতের ক্রিকেটে তার অর্জনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার মনে হয়েছে দলে সততা ও স্বচ্ছতা আনা প্রয়োজন। তাই, তার সাথে কথা বলেছি। দল নির্বাচন করার আগে সবার সাথে কথা বলি। আশাও করি না যে তারা সবসময় আমার কথার সাথে একমত হবে।’

ঋদ্ধিমান আরও দাবি করেছিলেন যে, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী তাকে টেক্সট করে আশ্বস্ত করেছিলেন যে, যতক্ষণ না তিনি বিষয়টি পরিচালনা করছেন তিনি কখনোই দল থেকে বাদ পড়বেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋদ্ধিমানদ্রাবিড়বিসিসিআইলিড স্পোর্টসসৌরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT