চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋত্বিক ঘটক: বোনের সাদা শাড়িতে লিখেছিলেন সিনেমার চিত্রনাট্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ঋত্বিক কুমার ঘটক। ডাক নাম ভবা । তাঁর জন্ম ঢাকায়, কিংবা তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন ময়মনসিংহ থেকে শুরু অথবা রাজশাহীর বয়ে যাওয়া পদ্মার সাথে তাঁর রয়েছে চিরন্তন এক প্রেমের সম্পর্ক। এইভেবে তিনি বাংলাদেশিদের যতোটা কাছের মানুষ, তারচেয়ে ঢের বেশি তিনি সকলের প্রিয় তার সৃষ্টিশীল কাজের জন্য। তিনি যদি সৃষ্টি না করতে পারতেন তাহলে ৪৭ এর দেশভাগের পর এপার বাঙলা ছেড়ে যাওয়া অসংখ্য মানুষের মতোন তিনিও ভুলে যাওয়া মানুষের কাতারেই থাকতেন!

কিন্তু ঋত্বিক ঘটককে কেউ ভুলে যাবে, এজন্য তিনি জন্ম নেননি। কেউ ভুলে যেতে চাইলেও ইতিহাস তাকে স্মরণ করাবে। মানুষ তাঁকে স্মরণ রেখেছে তার অসাধারণ প্রতিভার জন্য, স্রষ্টাসুলভ আচরণের জন্যে। এটা তাঁর প্রতি বাংলার স্বজনপ্রীতি নয়, স্বজনপ্রীতি চলে প্রতিভাহীনদের সাথে। ঋত্বিক ঘটক সবার কাছে প্রিয় তাঁর সৃজনশীল প্রতিভা, শ্রেণি-বৈষম্যহীন মানসিকতা আর পাগলাটে জীবন যাপনের জন্যে।

১৯৪৭ সালে দেশভাগ যে তাঁর মনে গভীর দাগ কেটে দিয়েছিলো তার প্রমাণ যেমন তাঁর লেখনীতে উঠে এসছে, তেমনি তাঁর নির্মিত চলচ্চিত্র দেখেও এমনটা খুব সহজে বোঝা যায়। দেশভাগ মূলত তাঁর নিজেকে মাতৃভূমির সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছিলো। পাসপোর্ট-ভিসা নিয়ে নিজের দেশে চলাচল করা যে কতোটা অসম্মান আর লজ্জার, এই বোধ থেকেই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত পশ্চিম বাংলা থেকে বাংলাদেশে আসেননি ঋত্বিক ঘটক।

১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি তিনি স্বাধীন বাংলাদেশে আসেন ঠিকই, কিন্তু নিজ চোখে দেখতে পান মায়ের উদর হতে এক সাথে পৃথিবীতে আসা জমজ বোন প্রতীতি দেবীর বিধ্বস্ত সংসার। ধীরেন্দ্রনাথ দত্তের পুত্রবধু ছিলেন প্রতীতি। ৭১ সালে বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদারেরা। চোখের সামনে অগ্নিদগ্ধ ঘরবাড়ি আর বিধ্বস্ত নিজের বোনকে দেখে সেদিন আঁতকে উঠেছিল ঋত্বিক ঘটকের আত্মা! কিন্তু পাগলাটে ভাইয়ের বোনও যে কিঞ্চিৎ পাগলাটেই হবে তা আর বলতে!

এইসব প্রতি-পরিবেশে ভবি তাঁর ক্ষ্যাপাটে ভাই ভবার হাতে এনে দেন প্রায় অর্ধদগ্ধ অদ্বৈত মল্ল বর্মণের উপন্যাসের পাণ্ডুলিপি ‘তিতাস একটি নদীর নাম’। যা হাতে পেয়েই বুঁদ হয়ে পড়তে থাকেন ঘটক। হঠাৎ চিৎকার দিয়ে বোনকে উদ্দেশ্য করে খাতা-কলম আনতে বলেন ঋত্বিক। কিন্তু এই ভস্মীভূত ঘরে কলম পাওয়া গেলেও খাতা খুঁজে পাননি বোন ভবি। তাই নিজের একটি সাদা ধবধবে শাড়ি এনে দেন ভাইকে। আর পাগলাটে ভবা সারা রাত ধরে বোনের সাদা শাড়িতে লিখে চলেন ‘তিতাস একটি নদীর নাম’ এর চিত্রনাট্য…!

১৯২৫ এর ৪ নভেম্বর জন্ম নেয়া এই পাগলাটে সিনেমার কবির প্রয়াণ হয়েছিলো ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি। প্রয়াণ দিনে সিনেমার ক্ষ্যাপাটে এই মানুষটির জন্য শ্রদ্ধা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋত্বিক কুমার ঘটকপ্রতীতিপ্রয়াণ দিবসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেমন বাবা, তেমন মেয়ে!

পরবর্তী

নিউজিল্যান্ডের পথে ওয়ানডে দলের ৮ জন

পরবর্তী

নিউজিল্যান্ডের পথে ওয়ানডে দলের ৮ জন

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের নিবন্ধন শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT