চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণের সুদে ‘ভালো’ ঋণগ্রহীতাদের সুবিধা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ১৮, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

‘ভালো’ ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের বিপরীতে যে সুদ আদায় করতো ব্যাংকগুলো, তার ১০ শতাংশ ছাড় পেত গ্রাহক। এ সুবিধা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর এ সুবিধা পাবে না ‘ভালো’ ঋণগ্রহীতারা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক।

এতদিন কোনো গ্রাহকের কাছ থেকে ১০০ টাকা সুদ পাওনা হলে তা আদায় করে ১০ টাকা ফেরত দিতে হতো। গ্রাহক ‘ভালো’ ঋণগ্রহীতা হলে প্রতি বছর এ সুবিধা পেত। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সুবিধা পাবেন ‘ভালো’ ঋণগ্রহীতা। পরবর্তীতে এ সুবিধা আর পাবে না। তবে ভালো ঋণগ্রহীতা চিহ্নিতকরণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রতি বছর ডিসেম্বর অন্তে ভালো ঋণগ্রহীতাকে চিহ্নিত করতে হবে।

এ ক্ষেত্রে চলমান ঋণের গ্রহীতার ঋণ হিসাব সংশ্লিষ্ট বছরের ডিসেম্বর মাস পর্যন্ত এবং অব্যবহিত পূর্ববর্তী চারটি ত্রৈমাসিকে অশ্রেণিকৃত-স্ট্যান্ডার্ড অবস্থায় থাকলে এবং নবায়ন পত্রের শর্তানুসারে উক্ত ঋণ হিসাবে লেনদেন সন্তোষজনক হলে সংশ্লিষ্ট গ্রাহক ভালো ঋণ/বিনিয়োগ গ্রহীতা হিসেবে বিবেচিত হবেন।

তলবি ঋণের গ্রহীতার সংশ্লিষ্ট বছরের ডিসেম্বর পর্যন্ত এবং পূর্ববর্তী চারটি ত্রৈমাসিকে সব তলবি ঋণের অশ্রেণিকৃত-স্ট্যান্ডার্ড অবস্থায় সমন্বিত হলে সংশ্লিষ্ট গ্রাহক ভালো ঋণগ্রহীতা হিসেবে বিবেচিত হবেন।

মেয়াদি ঋণগ্রহীতার ঋণ হিসাবে বিগত ১২ মাসের সব কিস্তি নির্ধারিত তারিখের মধ্যে নিয়মিতভাবে পরিশোধিত হলে এবং অব্যবহিত পূর্ববর্তী চারটি ত্রৈমাসিকে অশ্রেণিকৃত-স্ট্যান্ডার্ড অবস্থায় থাকলে সংশ্লিষ্ট গ্রাহক ভালো ঋণগ্রহীতা হিসেবে বিবেচিত হবেন।

Reneta

কোন ঋণগ্রহীতার একাধিক ঋণ থাকলে প্রতিটি ঋণের জন্য উল্লিখিত শর্তসমূহ পরিপালন করলেই কেবল সংশ্লিষ্ট ঋণগ্রহীতা ভালো ঋণগ্রহীতা হিসেবে বিবেচিত হবেন।

সব ক্ষেত্রেই কোনো ব্যাংকে বিগত ১২ মাসে কোনো গ্রাহক বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিরূপমানে শ্রেণিকৃত ঋণ থাকলে ওই গ্রাহক ভালো ঋণগ্রহীতা হিসেবে বিবেচিত হবেন না।

যৌক্তিক কারণে ঋণ/বিনিয়োগ হিসাব প্রথমবার পুনঃতফসিল/পুনর্গঠনের মাধ্যমে নিয়মিত করা হলে উপরে বর্ণিত শর্তাবলি পরিপালন সাপেক্ষে ওই ঋণগ্রহীতাকে ভালো ঋণগ্রহীতা হিসেবে বিবেচনা করা যাবে।

তিন বছর বা তদূর্ধ্ব সময়কাল ধরে ভালো ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত গ্রাহকদের ছবি, প্রোফাইল ইত্যাদির সমন্বয়ে ব্যাংক বিশেষ বুকলেট/ম্যাগাজিন প্রকাশ করতে পারবে। এক্ষেত্রে প্রথম প্রকাশের ক্ষেত্রে ভালো ঋণগ্রহীতাদের সংখ্যা অধিক হলে অপেক্ষাকৃত দীর্ঘসময় ধরে যে সব ঋণগ্রহীতা ভালো ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হবেন তাদের নাম বিশেষ বুকলেট/ম্যাগাজিনে অন্তর্ভুক্তকরণে অগ্রাধিকার পাবে।

ব্যাংক বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে ভালো ঋণ/বিনিয়োগ গ্রহীতাদের স্বীকৃতি/পুরস্কার প্রদানকরতঃ তাদের সম্মাননার ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণের সুদবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT