চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণের চাপ ও জুয়ার টাকার কারণে দুই সন্তানসহ স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা

সুমন রয়সুমন রয়
৪:১৫ অপরাহ্ণ ২৪, মে ২০২২
অপরাধ, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর বেলাবতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করেছে পিবিআই নরসিংদী। স্ত্রীর নামে করা ঋণের চাপ থেকে মুক্তি, জুয়ার টাকা না থাকা ও প্রতিপক্ষকে ফাঁসাতেই দুই সন্তানসহ স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করেন স্বামী।

শনিবার গভীর রাতে ছুরিকাঘাত ও ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে নির্মমভাবে স্ত্রী, সন্তানকে হত্যার পর পালিয়ে যান তিনি। হত্যার পর সকালে স্ত্রী সন্তানের লাশ উদ্ধারের খবর পেয়ে বাড়ি ফিরে প্রতিপক্ষের উপর হত্যার দায় চাপানোর চেষ্টা করেন স্বামী গিয়াস উদ্দিন শেখ। মঙ্গলবার দুপুরে নরসিংদী পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, হত্যাকাণ্ডের পর পিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী সন্তানকে হত্যার কথা স্বীকার করেন আটক স্বামী গিয়াস উদ্দিন শেখ। পরে সোমবার বিকালে নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল হকের আদালতে মামলার একমাত্র আসামী হিসেবে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন স্বামী।

আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, স্ত্রীর নামে করা প্রায় ১০লাখ টাকার ঋণের চাপ থেকে মুক্তি, জুয়ার টাকা না থাকা ও প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতেই দুই সন্তানসহ স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি।

শনিবার গভীর রাতে ছুরিকাঘাত ও ক্রিকেট ব্যাট দিয়ে উপর্যপুরি আঘাত করে স্ত্রী রহিমা বেগমকে হত্যা করেন তিনি। পরে রাতে তার বাড়িতে অবস্থানের কথা সন্তানরা বলে দেবে এমন আশংকায় সন্তানদেরও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা শেষে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

পরে সন্দেহজনক তথ্য দেয়ায় তাকে আটক করলে পিবিআই এর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে সে। আটকের পর তার দেয়া তথ্যমতে ওই গ্রামের গঙ্গাজলি বিল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও জঙ্গল থেকে রক্তমাখা ক্রিকেট ব্যাট উদ্ধার করা হয়।

Reneta

পিবিআই এর পুলিশ সুপার আরও বলেন, পেশাদার জুয়ারি গিয়াস উদ্দিন শেখের হাতে জুয়ার টাকা না থাকলে মাথা ঠিক থাকে না। এছাড়া এক নারীর সাথে তার ফোনে নিয়মিত কথা বলার তথ্যও পাওয়া গেছে। এসব বিষয় মাথায় রেখে আরও কেউ এই নির্মম হত্যার সাথে জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় রোববার রাতে বেলাব থানায় অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন নিহত রহিমা বেগমের ভাই মোশাররফ হোসেন। ওই মামলায় গিয়াস উদ্দিন শেখকে একমাত্র আসামী করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দী শেষে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন। এই হত্যা মামলাটি তদন্তের জন্য পিবিআই এর নিকট হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরসিংদীপিবিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় সময়মতো ছাড়ছে ট্রেন, বাসেও নেই বাড়তি চাপ

মে ২৫, ২০২৬

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

মে ২৫, ২০২৬

আমাদের ফুলেরা

মে ২৫, ২০২৬
ছবি: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন।

ঈদযাত্রা না মৃত্যুযাত্রা?

মে ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দেশে ২ কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT