চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঊনপঞ্চাশ বাতাস’ এর এক টিকেট কিনলে আরেকটি ফ্রি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০২০
বিনোদন
A A

ঢাকাসহ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মোট ছয়টি প্রেক্ষাগৃহে চলছে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’।মুক্তির পর থেকেই সর্বমহলে প্রশংসিত হচ্ছে ছবিটি। এরইমধ্যে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এই ছবির দর্শকদের জন্য দিয়েছে বিশাল ছাড়!

ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং ইনচার্জ মাহাবুবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির একটি টিকেট কিনলেই আরেকটি ফ্রি দেয়া হচ্ছে। আরো বেশি দর্শককে আগ্রহী করতেই আমরা এমন ছাড় দিয়েছি।

আরেকটি ছবি ‘সনিক দ্য হেজহগ’-এর ক্ষেত্রেও আছে ছাড়ের ব্যবস্থা। এই কর্মকর্তা জানান, হলিউডের এই ছবির দুটি টিকেট কিনলেই ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

আপাতত এ দুটি ছবির ক্ষেত্রে শুধুমাত্র অফার প্রযোজ্য। এদিকে ৭ মাস পর ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খোলার অনুমতি প্রদান করেন সরকার। সেই ঘোষণার পর ব্লক বাস্টার কর্তৃপক্ষও স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহ চালু করে।

কর্তৃপক্ষ জানায়, শুরুতে দর্শক কম থাকলেও ধীরে ধীরে প্রেক্ষাগৃহে দর্শকদের আনাগোনা বাড়ছে। তাদের আশা, টিকেট মূল্যে ছাড় দেয়ায় দর্শকদের উপস্থিতি আরও বাড়বে।

২৩ অক্টোবর মুক্তি পেয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা, ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক, খাইরুল বাসার ও ফারিহা শামস সেওতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লক বাস্টার সিনেমাসযমুনাযমুনা ব্লকবাস্টারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করল ইটালি

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অপরিশোধিত তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শাইখ সিরাজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT