এ বছরই চালু হয়েছে নতুন প্রতিযোগিতা ‘উয়েফা নেশনস লিগ’। প্রতি দুই বছর পরপর বসবে আসর। প্রথম আসরে ইউরোপের ৫৫টি দেশকে ভাগ করা হয়েছে চারটি বিভাগে। চারটি বিভাগের দলগুলো আবার বিভক্ত হয় চারটি গ্রুপে। সেই গ্রুপের খেলাগুলো হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে।
প্রতিযোগিতায় চলতি রাউন্ডের খেলার শেষদিন ছিল মঙ্গলবার রাতে। যেখানে জয় পেয়েছে সুইডেন, স্কটল্যান্ড, রোমানিয়া, কসোভো ও সার্বিয়া। তবে ড্র করেছে আগেই শেষ চার নিশ্চিত করা পর্তুগাল। এদিনই চারটি দলের সেমিফাইনাল নিশ্চিত হয়। লিগ ‘এ’র ফাইনাল ফোরে উঠেছে পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। বাকিদের মধ্যে কোন কোন দল এগিয়ে, আবার কারা চলে অবনমনে দেখে নেয়া যাক-
সুইডেন ২-০ গোলে রাশিয়া, স্কটল্যান্ড ৩-২ গোলে ইসরায়েল, রোমানিয়া ১-০ হোলে মন্টেনেগ্রো, সার্বিয়া ৪-২ গোলে লিথুনিয়া এবং কসোভো ৪-০ গোলে আজারবাইজানকে হারায়। আর অবনমনে যাওয়া পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোহীন ১০ জনের পর্তুগাল।
লিগ ‘এ’তে ছিল ইউরোপিয়ান র্যাঙ্কিংয়ের শীর্ষ ১২ দল। এই র্যাঙ্কিং অবশ্য ফিফার মতো নয়। শুধুমাত্র প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দলগুলোর হার/জিতের ওপর পয়েন্টের হিসেবে করা উয়েফার আলাদা র্যাঙ্কিং।
লিগ ‘এ’তে শীর্ষে থাকা দলগুলো শীর্ষ বাছাই হিসেবে যোগ দেবে ইউরো ২০২০ বাছাইপর্বের ড্রতে। আর তলানিতে থাকা দলগুলোর অবনমন হবে লিগ ‘বি’তে। তাদের জায়গায় আসবে লিগ ‘বি’র চার গ্রুপে থাকা শীর্ষ দল। লিগ ‘সি’, ‘ডি’তেও থাকবে একই নিয়ম।
এই গ্রুপপর্বের খেলাগুলো শেষে সেরা চারটি দল (পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড) নিয়ে হবে একটি মিনি টুর্নামেন্ট। আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে সেই প্রতিযোগিতা। সেখান থেকেই নির্ধারিত হবে কে হচ্ছে নেশনস লিগের প্রথম চ্যাম্পিয়ন।
লিগ ‘এ’
ফাইনাল ফোর: পর্তুগাল, সুইজারল্যান্ড, হল্যান্ড ও ইংল্যান্ড।
অবনমন: জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড ও ক্রোয়েশিয়া।
২০১০/২১ সংস্করণে খেলতে যাওয়া ফাইনাল ফোর ও প্রমোটেট হওয়া দলগুলো হল- বেলজিয়াম, বসনিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, হল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউক্রেন।
লিগ ‘বি’
প্রমোটেট দল: ইউক্রেন, সুইডেন, বসনিয়া ও ডেনমার্ক।
অবনমন: স্লোভাকিয়া, তুরস্ক, নর্থ আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড।
এই লিগে ২০১০/২১ সংস্করণে খেলতে যাওয়া দলগুলো হল- অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, জার্মানি, নরওয়ে, পোল্যান্ড, রাশিয়া, স্কটল্যান্ড, সার্বিয়া ও ওয়েলস।
লিগ ‘সি’
প্রমোটেট দল: স্কটল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সার্বিয়া।
অবনমন: এস্তোনিয়া, সাইপ্রাস, স্লোভেনিয়া ও লিথুনিয়া।
এই লিগে ২০১০/২১ সংস্করণে খেলতে যাওয়া দলগুলো হল- আলবেনিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জর্জিয়া, গ্রিস, হাঙ্গেরি, ইসরায়েল, কসোভো, নর্থ আয়ারল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, মেসিডোনিয়া, মন্টেনিগরো, আয়ারল্যান্ড ও তুরস্কা।
লিগ ‘ডি’
প্রমোটেট দল: জর্জিয়া, বেলারুশ, কসোভো ও মেসিডোনিয়া।
র্যাঙ্কিংয়ে আগেই পিছিয়ে থাকায় এখানে কোনো অবনমনের দল নেই।
এই লিগে ২০১০/২১ সংস্করণে খেলতে যাওয়া দলগুলো হল- অ্যান্ডোরা, আর্মেনিয়া, আজারবাইজান, সাইপ্রাস, এস্তোনিয়া, ফরো আইল্যান্ডস, জিব্রাল্টার, কাজাখস্তান, লিথুনিয়া, লিশটেনস্টাইন, লুক্সেমবার্গ, মাল্টা, মলদোভা, সান মারিনো এবং স্লোভেনিয়া।







