নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় ৩.৪৫ মিনিটে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন প্রধানমন্ত্রী।
নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে সোমবার দুপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপাল পুলিশ।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েনের আমন্ত্রনে চার দিনের সরকারি সফরে রবিবার সিঙ্গাপুরে যান শেখ হাসিনা।
নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপাল পুলিশ।
৭৮ জন ধারণক্ষমতার বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটিতে ৬৭ জন আরোহী ছিল। ৩৭ জন পুরুষ ও ২৭ জন নারী ছাড়াও উড়োজাহাজটিতে ছিলো শিশু।
সোমবার দুপুর তিনটার দিকে ত্রিভুবন এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।







