চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাভানায় বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২০, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
কিউবা-হাভানা-বিধ্বস্ত উড়োজাহাজ-ব্ল্যাক বক্স

কিউবার রাজধানী হাভানায় বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজের দু’টো ব্ল্যাক বক্সের মধ্যে একটি ভালো অবস্থায় খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশটির পরিবহনমন্ত্রী আদেল ইজকুয়ের্দো দ্বিতীয় ব্ল্যাক বক্সটিও দ্রুত খুঁজে পাওয়ার আশা প্রকাশ করেছেন।

হাভানা বিমানবন্দরের কাছে ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাঁচ শিশুসহ মোট ১১০ যাত্রী নিহত হয়। তাদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক।

ওই ঘটনায় ৩ নারী বেঁচে গেলেও মারাত্মক অগ্নিদগ্ধ হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি।

গত কয়েক দশকের মধ্যে এটি কিউবার সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা। এ ঘটনায় নিহতদের স্মরণে শনিবার থেকে দু’দিনের শোক পালন করছে দেশটি।

কিউবা-হাভানা-বিধ্বস্ত উড়োজাহাজ-ব্ল্যাক বক্স
নিহতদের স্মরণে কিউবা জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে

হাভানায় উদ্ধার করা ব্ল্যাক বক্সটিতে প্লেনটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Reneta

শুক্রবার দেশটির হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা কিউবানার বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে।

উড়োজাহাজটিতে ১০৪ জন যাত্রী ছিলেন। ৯ জন বিদেশি ক্রু ফ্লাইট পরিচালনা করছিলেন।কিউবা-হাভানা-বিধ্বস্ত উড়োজাহাজ-ব্ল্যাক বক্স

বিধ্বস্তের কারণ সম্পর্কে তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি। উড়োজাহাজটি অভ্যন্তরীণ ফ্লাইটে হাভানা থেকে ওলগিনে শহরে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই নিচে নেমে আসতে থাকে এবং বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিউবা
শেয়ারTweetPin1

সর্বশেষ

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT