ভারতের উড়িষ্যায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২১ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে। উড়িষ্যার অঙ্গুল জেলার পুুরুনা মনিত্রি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে, ব্রিজের রেলিং ভেঙ্গে ৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরো ৬জনের। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সকালে ৫০ জন যাত্রী নিয়ে বাসটি জেলার বৌধ এলাকা থেকে আথমাল্লিকে যাচ্ছিল।








