চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসব মুখর পরিবেশে শেষ হলো ডিআরইউ’র পারিবারিক ক্রীড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘পারিবারিক ক্রীড়া উৎসব-২০১৬’ এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।

Banglabid

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. বীরেন শিকদার বলেন, অতীতের মত ডিআরইউ’র ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এবারের আয়োজনটি সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। ডিআরইউ আয়োজিত সকল ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করে তিনি ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অন্যান্যের মধ্যে ডিআরইউ’র সভাপতি জামাল উদ্দীন বলেন, এবছরই আমরা প্রথমবারের মত সাঁতার প্রশিক্ষণ, পারিবারিক ক্রীড়া উৎসব ও হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন করেছি। সামনে আরো বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। সভাপতি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তাদের পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 

ডিআরইউ কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এ ক্রীড়া আয়োজনে সদস্যদের স্ত্রী এবং নারী সদস্যদের স্বামী ও সন্তানদের নিয়ে সাতাঁর, ১০০, ২০০ মিটার দৌড় ও হাঁটা প্রতিযোগিতা উৎসবের আয়োজন করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT