চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ বাংলাদেশ, যাচ্ছে চার ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

ভারতীয় চলচ্চিত্র উৎসবে বিরল সম্মাননা পেতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা! প্রথমবারের মতো ইন্টারনেশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (আইএফএফআই)‘কান্ট্রি ইন ফোকাস’-এ বাংলাদেশ। জানুয়ারির ১৬ থেকে ২৪ তারিখে গোয়াতে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব।

উৎসব শুরুর আগে ভারতের তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বাংলাদেশকে ‘কান্ট্রি ইন ফোকাস’ হিসেবে সম্মান দেওয়ার কথা জানানো হয়।

যার ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে চারটি ছবি রাখা হয়েছে ৫১তম ইন্টারনেশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। ছবিগুলোর মধ্যে দুটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত, এবং বাকি দুটি সিনেমায় সমকালীন বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে।

ছবি চারটি হলো জীবনঢুলি, মেঘমল্লার, আন্ডারকনস্ট্রাকশন ও ইতি তোমারই ঢাকা। এরমধ্যে জীবনঢুলি ছবির নির্মাতা তানভীর মোকাম্মেল। যার ছবিতে একাত্তরে একজন ঢুলী ও তার পরিবারের জীবন-সংগ্রামের কাহিনি ফুটে উঠেছে। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প ‘রেইনকোট’ অবলম্বনে জাহিদুর রহিম অঞ্জন নির্মাণ করেছেন ‘মেঘমল্লার’। যা দেশ বিদেশের চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সমালোচক মহলেও দারুণ প্রশংসিত।

সমকালীন বাংলাদেশের বাস্তবতা ও ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের চিত্র তুলে ধরা হয়েছে ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্রে। রুবাইয়াত হোসেনের পরিচালনায় নির্মাণাধীন ঢাকা শহরকে যক্ষপুরীর সঙ্গে প্রতিতুলনা করা হয়। একইসঙ্গে নগরজীবনে নারীর সংগ্রামের ভিন্ন মাত্রা ফুটিয়ে তোলার প্রয়াস রয়েছে ছবিটিতে।

ইন্টারনেশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) স্থান পাওয়া শেষ ছবিটির নাম ‘ইতি তোমারই ঢাকা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি বাংলাদেশের প্রথম অমনিবাস ছবি। দেশ বিদেশের বেশকিছু চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এটি। সমকালীন বাংলাদেশের ১১টি গল্প নিয়ে ১১ জন পরিচালকের এই ছবিতে অভিনয় করেছেন দেশের প্রায় অর্ধশতাধিক তারকা অভিনেতা অভিনেত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতি তোমারই ঢাকাবাংলাদেশমেঘমল্লারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT