চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের এত রং!

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:১৭ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কেনিংটন ওভাল থেকে: মাঠের ভেতর ম্যাচের উত্তেজনা বাইরে উৎসবের নানা রং। যেন মেলা বসেছে দ্য ওভাল স্টেডিয়ামের চারপাশে। এই মেলা এতটাই বিচিত্র যে ঘুরে ঘুরে কেবল দেখতেই ইচ্ছে করবে। বাহারি সব আয়োজনে একবার করে দৃষ্টি রাখতেই কেটে যাবে ঘণ্টার পর ঘণ্টা।

বিশ্বকাপ ঘিরে এবার আইসিসি নিয়েছে নানা ব্যতিক্রমী উদ্যোগ। ফুলের বাগানের মতোই সাজানো গোছানো তাদের আয়োজন। এককথায় অসাধারণ ব্যবস্থাপনা। এখানে চাইলে আপনি খেলতে পারবেন ভার্চুয়াল ক্রিকেট। করতে পারবেন ব্যাটিং-বোলিং। ইলেকট্রনিক ডিভাইসের চশমা চোখে লাগিয়ে হাতে রিমোট চেপে মাতাবেন মাঠের ২২ গজ। ক্রিকেটের থ্রিডি ভার্সন।

ক্রিকেট খেলতে ভালো না লাগলে রাবারের বল ছুঁড়ে ফেলতে পারেন ছড়িয়ে ছিটিয়ে থাকা গর্তে। আরও কত কী! এসব উপভোগ করতে কোনো পাউন্ড খরচ করতে হবে না। খেলে কেমন লাগল সেই অনুভূতি কেবল একটু শেয়ার করলেই আইসিসির কাজে নিয়োজিত কর্মীবাহিনী বেজায় খুশি হয়ে যাবেন। এবারের বিশ্বকাপে ‘ক্রিকেট ফর গুড’ কথাটা কেনো ছড়িয়ে দেয়া হচ্ছে তা উপলব্ধি করা সহজ হয়ে যাবে খেলার ফাঁকে স্টেডিয়ামের বাইরে এক চক্কর দিয়ে এলেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মাঝামাঝি সময়ে স্টেডিয়ামের বাইরে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল ভিন্ন। স্টেডিয়ামের প্রেসবক্সে ঢোকার সময় দেখেছি বাংলাদেশ ও আরও চারটি দেশের ১৯৯৯ সালের বিশ্বকাপ জার্সি, ক্যাপ বিক্রি হচ্ছে একটি দোকানে। অফিসের কাজে সেই ছবি চ্যানেল আই অনলাইনের সিক্রেট গ্রুপে পোস্ট করতেই এডিটর জাহিদ নেওয়াজ খান কমেন্টে বক্সে লিখলেন, ‘৯৯ বিশ্বকাপের অফিসিয়াল পাবলিকেশনটা আছে ওখানে? আমার একটা লেখা ছিল। চেক করো প্লিজ’।

প্রকাশনাটি পেলে কিনব ভেবেই বাইরে যাওয়া। সেটি না পেয়ে হতাশ লাগলেও যাতায়াতে যে সময়টা গেছে তা ছিল রোমাঞ্চকর। ক্রিকেট বিশ্বকাপ ঘিরে উৎসব যে এতটা রঙিন হতে পারে সে ধারণাই ছিল না। ফুটবল বিশ্বকাপ কিংবা অলিম্পিক গেমসের মতো মহাযজ্ঞ না হলেও ক্রিকেটের জন্য যতটুকু দরকার তার চেয়ে ঢের বর্ণিল আয়োজন এখানে।

বিদেশবিভূঁইয়ে প্রথমবার, বিশ্বকাপ কাভার অভিজ্ঞতায়ও নবীন। পেশাদারি পারফরম্যান্সের ব্যাপারটা ব্র্যাকেটবন্দী করে রাখলে আমার অভিষেক হয়েছে বেশ আনন্দঘন। বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারাতে পারলে পেয়ে যেত পূর্ণতা।

ওভালে আমার অভিষেক নিয়ে জমেছিল অনিশ্চয়তার মেঘ। ভাগ্য সহায় না হলে এই উৎসব থেকে বঞ্চিতই হতে হত। শত বাধা পেরিয়ে বিশ্বকাপ কাভার করতে আসার রোমাঞ্চকর অনুভূতি হঠাৎ উবে গিয়েছিল মঙ্গলবার ওভালে এসে। প্রেসবক্সে বসে ম্যাচ প্রিভিউ লেখার সময় মেইল চেক করে জানতে পারলাম ম্যাচ ডে-তে এখানে কাজ করার অনুমতি নেই আমার। তা দেখে তো চক্ষু চড়কগাছ। বাধা যেন শেষ হতেই চায় না!

বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের পরামর্শে ভেন্যুর মিডিয়া ম্যানেজার ম্যারি’কে অনুরোধ করলাম। দুই ঘণ্টা অনিশ্চয়তায় রাখার পর শেষবেলায় জানালেন, তুমি কালকের ম্যাচ কাভার করতে পারবে। তবে ঠিক কোথায় বসবে সেটি এখনই জানাতে পারছি না। বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ডে আসা সারাবাংলাডটকমের কলিগ হিল্লোল ভাই (মহিবুর রহমান) আমার হয়ে ম্যারিকে দুইবার অনুরোধ করেছেন। ওভালে আসা পর্যন্ত কত মানুষের আন্তরিক সহযোগিতা যে পেয়েছি তা হিসেবে করে বলা কঠিন। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত হয়ত হয়ে যাবে অগণিত।

ঐতিহ্যে আধুনিক ওভাল স্টেডিয়ামের কথা অল্পসময়ে বর্ণনা করা খুবই কঠিন। ছবির মতো সুন্দর যার ভেতর-বাহির। পরতে পরতে লুকিয়ে ক্রিকেট ইতিহাসের নানা অধ্যায়। লন্ডনের ঐতিহ্যের টাওয়ার ব্রিজ ধরেই যেতে হয় দ্য ওভাল স্টেডিয়ামে। অদূরেই লন্ডনের হাজার বছরের ইতিহাসের সাক্ষী টেমস নদী।

স্টেডিয়ামটির বয়স ১৭৪ বছর। একসময় এখানে খেলা হতো ফুটবল ও রাগবি। পরে কাউন্টি ক্রিকেট ক্লাব সারে স্টেডিয়ামটি অধিগ্রহণ করে নেয়। ১৮৮০ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া প্রথম টেস্ট এখানেই অনুষ্ঠিত হয়। যেটি ক্রিকেট ইতিহাসের চতুর্থ টেস্ট ম্যাচ। আন্তর্জাতিক ওয়ানডে ফ্লাডলাইটে গড়ানোর বেশ আগেই সারে বেশ কয়েকটি সীমিত ওভারের ম্যাচ ফ্লাডলাইটের সাহায্যে পরিচালনা করে। ১৮৮৯ সালের পর গ্যাসের আলোর সাহায্যে দিবা-রাত্রির খেলা আয়োজন করেছে তারা। এমন ঐতিহাসিক এক ভেন্যুতেই আমার বিশ্বকাপ অভিষেক!

ট্যাগ: বিশ্বকাপ ডায়েরিবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটকীয়তার শেষে হারের নিস্তব্ধতা

পরবর্তী

পিএসজি ছাড়ছেন বুফন

পরবর্তী

পিএসজি ছাড়ছেন বুফন

ফিনিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT