চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণের আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, রপ্তানি আয় বৃদ্ধির জন্য পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় খাতের প্রতি মনোযোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন।

জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে আনলাইন মাধ্যমে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) কর্তৃক আয়োজিত “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী আজ এ কথা বলেন।

কামাল মজুমদার বলেন, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও উৎপাদনশীলতার সংস্কৃতি চর্চা জোরদার হবে। করোনা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে শক্তিশালী করতে চলতি ২০২০-‘২১ অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্য অর্জনে শিল্প খাতের অবদান বৃদ্ধির জন্য সামগ্রিক শিল্পখাতকে প্রয়োজনীয় সকল ধরণের সহায়তা প্রদান অব্যাহত রাখার জন্য শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার সকলকে শিল্প প্রতিমন্ত্রী নির্দেশনা প্রদান করেন ।

প্রতিমন্ত্রী উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিল্প কারখানার পরিবেশ সুরক্ষার পাশাপাশি শ্রমিকের নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, অপচয়রোধ ও কাঁচামালের যথাযথ ব্যবহারের মাধ্যমে জ্ঞানভিত্তিক শিল্পায়নের অভিযাত্রা জোরদার করার জন্য মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

Reneta

শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিল্প প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT