চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উর্দুর হারিয়ে যাওয়া ঠেকাবে বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৯
বিনোদন
A A

স্বাধীনতার পরে উর্দুর বদলে অনেক শহরেই হিন্দি ভাষা রপ্ত করে নিয়েছে মানুষ। ফলে খুব অল্প সংখ্যক মানুষ উর্দু লিখতে এবং বলতে পারেন। হাতেগোনা কয়েকজন কবি এবং লেখক এই ভাষাটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলছেন তাদের কাজের মাধ্যমে।

উর্দুকে আবার ফিরিয়ে আনার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট পরিকল্পনা করছে সালমান খান, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফের মতো অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে উর্দুর প্রচার চালানোর।

মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অব উর্দু ল্যাংগুয়েজ প্রথম সারির বলিউড তারকাদের নিয়ে কিছু ভিডিও তৈরির পরিকল্পনা করছেন। এই ভিডিওগুলো তারা বিভিন্ন ইভেন্টে প্রচার করার পরিকল্পনা করেছেন।

এই পদক্ষেপটি নিয়ে নানা সমালোচনা হচ্ছে ইন্টারনেটে। নেটিজেনরা সরকারকে নিয়ে ট্রল বানাচ্ছেন। এই ধরনের সিদ্ধান্ত পছন্দ হয়নি অধিকাংশ মানুষেরই। আবার অনেকে বলছেন জাভেদ আকতার, গুলজার, শাবানা আজমি, নাসির উদ্দিন শাহ, প্রসূন জোশি এবং আরও অনেক তারকা যারা উর্দু ভাষাকে টিকিয়ে রাখার জন্য অনেক কাজ করেছেন, তাদের বাদ দিয়ে অন্যায় করা হয়েছে।

সালমান, ক্যাটরিনা, শাহরুখ ভক্তদের মনোযোগ আকর্ষণ করতে পারবে সহজেই। কিন্তু এই তারকাদের নিজেদের উর্দুজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। উর্দু কবি ড্যানিশ হুসেন বলেছেন, ‘ক্যাটরিনা এবং সালমান সিনেমার তারকা, তাদের মূল লক্ষ্য হলো সিনেমা এবং অর্থ। তারা এত সময় কোথায় পাবেন এসব কাজ করার? তারা যদি আসলেই কোনো সেলিব্রেটি খোঁজেন, তাহলে নাসির উদ্দিন শাহ এর কাছে যান। এই ভাষা সম্পর্কে তার জ্ঞান আছে।’

মওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটির অধ্যাপক সালমা আহমেদ ফারুকি মনে করেন, ভাষার সঙ্গে ধর্মকে জড়ানো উচিত নয়। তার মতে, উর্দুর সঙ্গে শুধু মুসলমানদের জড়ানো ঠিক নয়। গোপি চাঁদ নারং, রঘুপতি সহায়, মুনশি প্রেমচাঁদ এর মতো কিছু মেধাবী হিন্দু স্কলারও আছেন যারা উর্দু চর্চা করেন।

Reneta

হায়দরাবাদ এর জনপ্রিয় ইতিহাসবিদ মোহাম্মদ সাইফুল্লা বলেন, ‘আমি হলে ক্যাম্পেইনের জন্য জাভেদ আখতার এবং শাবানা আজমিকে নির্বাচন করতাম।’

তিনি আরও জানান, ১৯৪৮ পর্যন্ত উর্দু ছিল হায়দরাবাদের অফিশিয়াল ভাষা। কিন্তু হায়দরাবাদ ভারতের অংশ হওয়ার পরে অফিশিয়াল ভাষা বদলে হয় ইংরেজি। অন্যান্য জায়গাতেও একই চিত্র। ফলে উর্দুর প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে উর্দুর স্থান হিন্দি ভাষা দখল করে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উর্দুক্যাটরিনাগুলজারজাভেদ আকতারবলিউডশাবানা আজমিশাহরুখশাহরুখ খানসালমানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শান-সাউদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT