১৯৫০ ’এ উরুগুয়ের ফুটবল বিশ্বকাপ জয়ের নায়ক, কিংবদন্তী ফরোয়ার্ড ঘিঘিয়া ৮৮ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে উরুগুইয়ান ফুটবল ফেডারেশন।
১৯৫০’এ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ঘিঘিয়ার গোলে উরুগুয়ে ২-১ এগিয়ে যায়। শেষ পর্যন্ত ২-১ এ খেলা শেষ হলে ব্রাজিলবাসীর দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ করে দ্বিতীয় এবং শেষবারের মতো বিশ্বকাপ জেতে উরুগুয়ে।
বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালকে আজো বিশ্বকাপের সেরা চমক হিসাবে মনে করা হয়। ব্রাজিলবাসী আজো সেই বিপর্যয়কে মারাকানাজো নামে স্মরণ করে।
সেই ‘মারাকানাজো’র ৬৫ তম বার্ষিকীতে পরলোকে পাড়ি জমালেন উরুগুয়ের ফুটবল ইতিহাসের অত্যন্ত সম্মানিত ফুটবলার ঘিঘিয়া।






