চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবারে চড়ে ইংল্যান্ডে বিশ্বকাপ দেখতে যাওয়ার সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
উবার-বিশ্বকাপ ক্রিকেট

ক্রিকেটে যে দলেরই ভক্ত হন না কেন, এবারের বিশ্বকাপে জিততে পারেন আপনিও। লন্ডন বিশ্বকাপকে সামনে রেখে জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ উবার এবার এনে দিয়েছে লন্ডনে গিয়ে ক্রিকেট ম্যাচ দেখার জন্য বিনামূল্যে ম্যাচ টিকিট জেতার সুযোগ।

১৩ মে থেকে শুরু করে উবারের রাইড নিলে প্রতিটি রাইডের জন্য আপনি পাচ্ছেন নির্দিষ্ট সংখ্যক রান। আপনার জমা হওয়া রানের সংখ্যা নিয়মিত আপনাকে জানাবে উবার। অথবা চাইলে যে কোনো সময় উবার অ্যাপের সাহায্যে রানের সংখ্যা ট্র্যাক করা যাবে।

উবারের অফিশিয়াল ব্লগ সাইটের এক পোস্টে এ ঘোষণা দেয়া হয়েছে।

নির্দিষ্ট সংখ্যক রান সংগ্রহের পর আপনি ইংল্যান্ড আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ প্যাকেজ জেতার সুযোগ পাবার যোগ্য হবেন। একই সঙ্গে সুযোগ থাকবে বিভিন্ন পুরস্কার জেতার।

কনটেস্ট অফার চলবে ২ জুলাই পর্যন্ত। কনটেস্ট চলাকালে প্রতিটি উবার মোটো ও উবার এক্স রাইডের জন্য ৪ রান এবং প্রতিটি উবার প্রিমিয়ার, উবার ইন্টারসিটি, উবার এক্সএল ও উবার হায়ার রাইডের বিনিময়ে ৬ রান করে পাওয়া যাবে।

যে রানে যত উপহার
২০ রান: বিশেষ ছাড়
১৩ মে থেকে ১৯ মে’র মধ্যে ২০ রান সংগ্রহ করতে পারলে পরবর্তী উবার রাইডগুলোতে পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট। বিজয়ী ঘোষণা ২১ মে।

Reneta

৪০ রান: বিশেষ ছাড় ও উবার এক্স আইসিসি জার্সি
২০ মে’র মধ্যে ৪০ রান সংগ্রহ করতে পারলে আরও বেশি ডিসকাউন্ট পাবেন প্রতিটি রাইডের ভাড়ায়। একই সঙ্গে উবার এক্স আইসিসি জার্সি জেতার লাকি ড্রতে যোগ হবে আপনার নাম। বিজয়ী ঘোষণা ২৮ মে।

৬০ রান: বিশ্বকাপ প্যাকেজ
২ জুনের মধ্যে ৬০ রান যোগাড় করতে পারলে আপনি পাচ্ছেন ইংল্যান্ডে গিয়ে বিশ্বকাপ ম্যাচ দেখার বিশ্বকাপ প্যাকেজ জেতা ৪ জন ভাগ্যবানের একজন হওয়ার সুযোগ। বিজয়ী ঘোষণা ৪ জুন।

১০০ রান: বিশেষ উবার এক্স আইসিসি জার্সি
১৩ মে থেকে ১৬ জুন পর্যন্ত সংগৃহিত রানের সংখ্যার ভিত্তিতে লটারিতে বিজয়ী নির্বাচিত হবেন। বিজয়ী ঘোষণা ১৮ জুন।

১২৫ রান: টেলিভিশন সেট ও উবার এক্স আইসিসি ক্রিকেট কিট
১৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত সংগৃহিত রানের সংখ্যার ভিত্তিতে লটারিতে বিজয়ী নির্বাচিত হবেন। বিজয়ী ঘোষণা ২ জুলাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT