চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবারের চালকবিহীন ট্যাক্সি আসছে আগামী বছর

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৬:১৭ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
চালকবিহীন ট্যাক্সি

আগামী বছরের মধ্যেই চালকবিহীন ট্যাক্সি রাস্তায় নামাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে অ্যাপভিত্তিক পরিবহণ সেবাদাতা প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরোশাহি এ তথ্য জানিয়েছেন।

ব্লুমবার্গ আয়োজিত ‘দ্য ইয়ার আহেড’ শীর্ষক এক ইভেন্টে দেওয়া সাক্ষাৎকারে উবার সিইও বলেন: আমি বিশ্বাস করি আগামী ১৮ মাসের মধ্যেই স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামানো সম্ভব হবে। পরীক্ষামূলকভাবে নয়, নিয়মিতভাবেই।

তবে স্বয়ংক্রিয় বা চালকবিহীন ট্যাক্সি চালু করলেও খুব কম ক্ষেত্রেই চালক ছাড়া এসব ট্যাক্সি যাত্রীর কাছে পাঠানো সম্ভব হবে বলে মনে করেন দারা খোশরোশাহি। মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম শহর ফিনিক্সের উদাহরণ দিয়ে তিনি বলেন: ৯৫ ভাগ ক্ষেত্রেই দেখা যায় শহরটির ম্যাপ চালকবিহীন গাড়ির জন্য স্বয়ংসম্পূর্ণ নয়, অনেক ক্ষেত্রে আবহাওয়াজনিত সমস্যাও থাকে। আর এ কারণে অধিকাংশ সময়ই স্বয়ংক্রিয় গাড়ির সাথে একজন চালকও থাকবে। বাকি ক্ষেত্রে সম্পূর্ণ চালকবিহীন গাড়িই ব্যবহার করা হবে।

পরবর্তী কয়েক বছরের মধ্যে এ পরিমাণ ৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করতে কাজ করবে উবার, এমন আশাবাদ ব্যক্ত করেছেন সিইও। উবার সেবা নেওয়া যাত্রীরাও নির্ধারণ করে দিতে পারবেন তারা সম্পূর্ণ চালকবিহীন গাড়ি চান নাকি চালকসহ চান।

উবারের চালকবিহীন ট্যাক্সি নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকেই আইনি লড়াই চলছে গুগলের সাথে। এর বাইরে সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার মধ্য দিয়েও যাচ্ছে উবার। সব মিলিয়ে আগামী বছরের মধ্যে চালকবিহীন ট্যাক্সি চালু করা উবারের জন্য বেশ চ্যালেঞ্জিংই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT