চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপেক্ষার জবাবটা ‘বড়’ হল না মাহমুদউল্লাহর

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৬:২৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে বাদ পড়ার পর শুরুতে জায়গা হয়নি অস্ট্রেলিয়া সিরিজে। পরে মোসাদ্দেকের চোট জায়গা করে দেয়। উপেক্ষার শেষে ম্যাচও খেলেন। কিন্তু বড় রান দিতে পারেননি মুমিনুল হক। মনে হচ্ছিল সেঞ্চুরিতেই জবাব দেবেন। সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরিটা পাওয়া হয়নি তার। একই পথে হেঁটেছেন আরেক উপেক্ষিত মাহমুদউল্লাহও।

দুজনের লড়াইয়ে ফলো-অন এড়িয়েছে টাইগাররা। অলআউট হয়েছে ৩২০ রানে। প্রোটিয়ারা প্রথম ইনিংসে লিড পেয়েছে ১৭৬ রানের।

মুমিনুলের মতই উপেক্ষিত নাম মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কায় একই টেস্টে বাদ পড়েছিলেন। পরে জায়গা পাননি ঘরের মাঠের অজি সিরিজে। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান আসেনি। আসল ম্যাচে ভরসা হয়েই দেখা দিলেন অভিজ্ঞ এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক ছুঁয়ে ফিরেছেন ৬৬ রানে। মরকেলের বলে বোল্ড হয়ে।

মুমিনুল সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৪ সালের নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। বাঁহাতি ব্যাটসম্যান এরপর ২০ ইনিংসে থাকলেন তিনঅঙ্কহীন। এদিন ফিরলেন ৭৭ রানে। ১২ চারে ১৫০ বলের ইনিংসটি থেমেছে লেন্থ বলে ফরোয়ার্ড শর্টে মার্করামের ক্যাচ হয়ে।

ফেরার আগে তামিমের সঙ্গে ৫৫, মাহমুদউল্লাহর সঙ্গে ৬৯ রানের জুটিতে সংগ্রহ এগিয়ে নিয়েছেন মুমিনুল। মাহমুদউল্লাহ একপ্রান্ত আগলে রেখে পরে সাব্বিরের সঙ্গেও ৬৫ রান যোগ করেন।

প্রস্তুতিতে দুই ইনিংসে ফিফটি করা সাব্বির অবশ্য ইনিংস বড় করতে পারেননি। অলিভিয়ের ভেতরে ঢোকা বল স্টাম্পে টেনে এনে বাজে শটে ফিরেছেন ৩০ রান করে।

Reneta

এর আগে শনিবার সকালে পচেফস্ট্রম টেস্টে ৩ উইকেটে ১২৭ রানে ক্রিজে এসে সাবধানী শুরুর পর তামিম ইকবালের উইকেটটি হারায় বাংলাদেশ। ২২ রানে ব্যাটিংয়ে এসে দুদফা বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম।

নিজের ২৬ রানের মাথায় রাবাদার বলে তামিমের বিপক্ষে এলবিডব্লিউর জোড়াল আবেদনে আঙুল ওঠাননি আম্পায়ার। ডু প্লেসিস রিভিউ চেয়ে বসেন। রিপ্লে অবশ্য তার বিপক্ষেই গেছে। রাউন্ড দ্য উইকেটে ছোঁড়া রাবাদার বল লেগস্টাম্পে বাতাস দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আম্পায়ার্স কলে বেঁচে যান টাইগার উদ্বোধনী।

প্রোটিয়াদের অবশ্য বেশি ক্ষতি হয়নি। নতুন আইনের ফাঁক গলে বেঁচে গেছে তাদের রিভিউটিও। আম্পায়ার্স কলে এখন থেকে আর রিভিউ খোয়াবে না চেয়ে বসা দল।

তামিম একই রানে থাকার সময় আবারও রিভিউ নেয় প্রোটিয়ারা। রিভার্স সুইংয়ে হয়ে আসা ইয়র্কার তামিমের বুটে লেগেছিল। রিভিউয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লে বলে, বল লেগস্টাম্পকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল।

তামিম বেশিদূর এগিয়ে যেতে পারেননি সেখান থেকে। আন্ডিলে ফেলুকোওর নিরীহ দর্শন এক বলে উইকেট দিয়েছেন ৪১ রানে। লেগস্টাম্পের বাইরের বলে গ্ল্যান্স করে ব্যাটের কানায় নেন, ডি কক সেটা গ্লাভসে পুরতে ভুল করেননি।

দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকা ৩ উইকেটে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছে। লিটন দাস, ইমরুল কায়েস ও অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেট শুক্রবার বিকেলেই হারায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT