অপরিকল্পিত নগরায়নে ভরে উঠছে দেশের জেলা শহর। নতুন ভবন আর অবকাঠামোয় দখল হচ্ছে কৃষি জমি। বাড়ছে পরিবেশ দূষণ, প্রকৃতি হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য। ফলে নাগরিকরা বাঁধাপ্রাপ্ত হচ্ছেন মুক্ত বাতাস আর নিরাপদ খাদ্য প্রাপ্তিতে। প্রভাব পড়ছে জীববৈচিত্রেও। এই সংকট প্রশমনে নড়াইলের তনিমা আফরীন নিয়েছেন এক অনন্য উদ্যোগ।






