চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপস্থাপিকা থেকে নায়িকা বুবলি

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৪:৫০ অপরাহ্ণ ১৫, মে ২০১৬
বিনোদন
A A

ঢালিউডের সুপারহিট নায়িকা অপু বিশ্বাসের পরিবর্তে শাকিব খানের ‘বসগিরি’ সিনেমার নায়িকা হয়েছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপিকা শবনম বুবলি। ক্যারিয়ার জীবনে প্রথমবারের মত অভিনয় করা বুবলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন। কিভাবে তার নায়িকা হিসেবে অভিষেক, কিভাবে বা শাকিব খানের নায়িকা হওয়া সবকিছুই চ্যানল আই অনলাইনের একান্ত সাক্ষাতকারে তিনি জানালেন।চ্যানেল আই অনলাইন: নায়িকা হিসেবে অভিষেক অনুভূতি সর্ম্পকে বলুন?
শবনম বুবলি: অনুভূতিটা একেবারে ভিন্ন। খুব আনন্দ, ভয়, দুঃচিন্তা সবকিছু একসঙ্গে কাজ করছে। নতুন একটি মাধ্যমে কাজ করতে যাচ্ছি, জানি না কতটুকু পারব তবে চেষ্টা করব ভালো কিছু করার।
চ্যানেল আই অনলাইন: ‘বসগিরি’ নায়িকা হিসেবে যখন আপনার নাম ঘোষণা হল তখনকার অভিজ্ঞতা কেমন ছিল?
শবনম বুবলি: ‘বসগিরি’ মহরত অনুষ্ঠানে পরিচালন শামীম আহমেদ রনি যখন আমার নামটি উচ্চারণ করলেন তখন আমি বেশি আনন্দিত ছিলাম। মিডিয়া বন্ধুরা সবাই শুভেচ্ছা জানালেন। এবং আমাকে খুব সহজভাবে তারা গ্রহণ করলেন। তাছাড়া শাকিব খান যেভাবে আমার প্রসংশা করেছেন সত্যি সেসময় আমি খুব মুগ্ধ হয়েছিলাম।
চ্যানেল আই অনলাইন: সংবাদ উপস্থাপিকা থেকে নায়িকা গল্পটি একটু শুনতে চাই?
শবনম বুবলি: আসলে কয়েক বছর থেকেই অভিনয় করার বহু অফার পেয়েছি। কিন্তু কোনো কিছুর জন্য রাজি হয়নি। একদিন আমার সঙ্গে দেখা হয় ‘বসগিরি’ ছবির পরিচালক শামীম আহমেদ রনির সঙ্গে। উনি আমাকে শাকিব খানের প্রযোজনার ‘প্রিয়ারে’ সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেন।

আমি গল্পটি পড়েই রাজিই হয়ে গেলাম। এরপর ‘প্রিয়ারে’ ছবির জন্য প্রস্তুত হচ্ছিলাম ঠিক কয়েকদিন পড়ে রনি ভাই বলেন, `প্রিয়ারে’ ছবিটি আমরা একটু পরে শুরু করবো এরআগে আমরা `বস গিরি’ সিনেমাটি করব। এরপর ‘বস গিরি’ সিমোর গল্পটি পড়লাম এটিও খুব সুন্দর গল্প এরপর ‘বসগিরি’ জন্য প্রস্তুত হচ্ছিলাম শুধু আনুষ্ঠানিক ঘোষণা ছিল না।
চ্যালেন আই অনলাইন: এমন কি ছিল ‘প্রিয়ারে’ আর ‘বসগিরি’ সিনেমায় যেখানে এককথায় রাজি হলেন?
শবনম বুবলি: ওই যে বললাম দুটি সিনেমার গল্প এত বেশি সুন্দর যে আমি আর না করতে পারিনি। তবে পরিবার থেকে অনেক চাপ ছিল। তারা একবারে রাজি ছিলেন না। কিন্তু সিনেমার পরিচালক রনি ভাই আমার আব্বু-আম্মুকে পুরো গল্পটি পড়ে শুনালেন। তাদেরকে নিশ্চয়তা দিলেন এরপর তারা আমাকে ছবি করার অনুমতি দিলেন।
চ্যানেল আই অনলাইন: এখন পরিবার এবং বাবা-মার অভিমত কি?
শবনম বুবলি: বাবা-মা আমাকে দোয়া করেছেন। কিন্তু তাদের একটি কথা তুমি এখন বড় হয়েছ ভালো মন্দ সবকিছুই বুঝ যা করবে অবশ্য নিজের ভালো করবে। আর পরিবারের সবাই অপেক্ষা করছে আমার অভিনয় দেখার জন্য।
চ্যানেল আই অনলাইন: মহরত অনুষ্ঠানে শাকিব খান কোনো প্রসংশা করেছেন?
শবনম বুবলি: শাকিব খান মহরত অনুষ্ঠানে সাংবাদিককের সামনে আমার অনেক প্রসংশা করলেন। ওনি বললেন, শিক্ষিত মেয়েদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসা খুব দরকার। শুধু সুন্দর চেহারা হলেই হবে না তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। আমি খুব আশাবাদী বুবলি খুব ভালো অভিনয় করবে।
চ্যানেল আই অনলাইন: অভিনয় জানেন না, কখনো করেননি সেখানে ঢালিউডের কিং খানের সঙ্গে প্রথম ছবি কেমন মনে হচ্ছে?
শবনম বুবলি: খুব ভয় পাচ্ছি তার মত টপমোস্ট হিরোর সঙ্গে অভিনয় করতে যাচ্ছি। তবে এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটি কাজ। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। নাচ শিখছি, জিম করছি। নিজেকে ছবির নায়িকার চরিত্রে গ্রুমিং করে যাচ্ছি। আর উনিও আমাকে সাহায্য করছেন। কোনটি করলে আমার জন্য ভালো হয় সেটির পরামর্শ দিচ্ছেন।
চ্যানেল আই অনলাইন: অনেক নায়িকাকে একটি, দুটি ছবি পর আর দেখা যায় না, আপনার ক্ষেত্রেও তেমনটি ঘটবে?
শবনম বুবলি:  আমি একদম নতুন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। কতগুলো ছবি করতে পারব তা জানি না। তবে ছবির সংখ্যা বাড়িয়ে নিজের মান খারাপ করতে চাই না। আমি চাই ছবির সংখ্যা কম কিন্তু কাজের মান খুব ভালো। কারণ ভালো মানের কাজ দিয়েই দর্শকদের মাঝে অনেকদিন বেঁচে থাকা যায়। আর কতদিন এ মাধ্যমে থাকব সেটি সময়ই বলে দিবে।
চ্যানেল আই অনলাইন: শুটিং কবে থেকে শুরু করছেন?
শবনম বুবলি: বসগিরি’র শুটিং তো মার্চ থেকে চলছে। আমি আগামীকাল (সোমবার) বস গিরি শুটিং শুরু করব।
চ্যানেল আই অনলাইন: আপনার চরিত্র সম্পর্কে কিছু বলুন?
শবনম বুবলি: সবকিছু এখন বলে দিব। তবে একটুকু বলতে পারি ছবিটি কমেডি অ্যাকশনধর্মী। আমি একখানে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছি।
চ্যানেল আই অনলাইন: অপুর পরিবর্তে আপনি অভিনয় করছেন বিষয়টি কিভাবে দেখছেন?
শবনম বুবলি: আমি এ বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। পরিচালক, প্রযোজক মনে করেছে ছবিটি আমাকে দিয়ে করবে তাই করছি। এখানে কার করার কথা ছিল কে আসলো এগুলো আমার জানার কথা না।
চ্যানেল আই অনলাইন: তাহলে অাপনাকে আর সংসবাদ উপস্থাপিকা হিসেবে দেখা যাবে না?
শবনম বুবলি: না আমাকে সংবাদ উপস্থাপনায় আর দেখা যাবে না।
চ্যানেল আই অনলাইন: ধন্যবাদ আপনাকে?
শবনম বুবলি: ধন্যবাদ চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বসগিরিশবনম বুবলিশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT