চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উপর মহল’ থেকে আগেই সর্তক বার্তা পেয়েছিলো ছাত্রলীগ

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৬:৪৬ পূর্বাহ্ন ১৯, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

দলীয় পরিচয়ে অপরাধ করা দুর্বৃত্তদের বিরুদ্ধে র‍্যাব-পুলিশের ‘অ্যাকশন’কে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ এবং এর সহযোগী বিভিন্ন সংগঠন। ছাত্রলীগ সভাপতি বলেছেন, সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে এ বিষয়ে আগেই সতর্ক করে বলে দেওয়া হয়েছে, অপরাধীদের বিষয়ে কারো দলীয় পরিচয় দেখা হবে না।

আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা বলেছেন, বন্দুকযুদ্ধে নিহত নেতা-কর্মীরা কোনো দলের নয়। জনগণের নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সরকার তাই করবে।

রাজধানীর হাজারীবাগ এবং মাগুরায় র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সোমবার রাতে নিহত হন হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া এবং মাগুরা ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান ওরফে আজিবর শেখ। পরের রাতে কুষ্টিয়ায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সরকারি দলের কয়েকজনের প্রশ্রয়ে থাকা জাকির হোসেন নিহত হন।

এরকম ঘটনায় সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেনো, কোনো ছাড় দেয়া হবে না বলে পরিস্কার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দিয়েছেন তিনি।

তবে হাজারীবাগের ঘটনা খতিয়ে দেখা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

হাজারীবাগ থানা আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য র‍্যাবকে দায়ী করেছে।

Reneta

কয়েকদিনে বন্দুকযুদ্ধে ক্ষমতাসীন দলের তিনজন নিহত হওয়ার বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ চ্যানেল আই অনলাইনকে বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে জনগনের জন্য সুশাসন নিশ্চিত করা। বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

‘সরকার তাই সুশাসন, ন্যায়বিচার এবং আইনের শাসন নিশ্চিত করতে যা করার প্রয়োজন তাই করবে,’ বলে মন্তব্য করেন পংকজ দেবনাথ।

বন্দুকযুদ্ধে ছাত্রলীগের একাধিক নেতা নিহত হওয়ার ঘটনা সর্ম্পকে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ চ্যানেল আই অনলাইনকে বলেন, অপরাধ যারা করে তারা কোনো দলের না। তাদেরকে অপরাধী হিসেবেই দেখতে হবে। অপরাধীর কোনো দল থাকতে পারে না।

‘যে অপরাধ করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের তাই বলেছেন,’ বলে জানান সাইফুর রহমান সোহাগ। 

ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি বলেন: নতুন কমিটির সভাপতি হিসেবে বলতে চাই, কেউ কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেওয়া হবে।

‘আমরা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নিতে না পারলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবো,’ বলে তিনি ছাত্রলীগ নেতা-কর্মীদের সতর্ক করে দেন।

ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা সর্ম্পকে তিনি বলেন, আইনের ব্য‍াপারে আমাদের কোনো বক্তব্য নেই। তবে কোনো অনাকাঙ্খিত মৃত্যুই আমাদের কাম্য নয়

হঠাৎ করে ছাত্রলীগ নেতা-কর্মীরা টার্গেট হলেও এলিট ফোর্স র‍্যাব অবশ্য বলছে তারা কোনো দলীয় পরিচয় দেখছে না। নেতাদের মতো তারাও বলেছে, অপরাধীদের কোনো দল নেই; সন্ত্রাসী ধরতে অভিযান চলবে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, সন্ত্রাসী সন্ত্রাসীই। এদের কোনো দল নেই। যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালাবে এবং যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবেই।

বর্তমানে র‌্যাব কি সরকারি দলের অপরাধীদের বিষয়ে হার্ড লাইনে আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাবের বর্তমান অভিযান চলমান অভিযানেরই অংশ। আপনারা জানেন র‌্যাবের সৃষ্টিই হয়েছিল অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য।

এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, র‌্যাব কখনোই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না। সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে অভিযান চলে, কিন্ত কখনো কখনো অভিযানের সময় সন্ত্রাসীরা র‌্যাবের ওপর গুলি চালায়। তখন র‌্যাবও আত্নরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়। 

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোর হত্যাবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT