চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপন্যাস শরৎচন্দ্রের আর নায়িকা জ্যোতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ন ১৬, মার্চ ২০১৭
বিনোদন
A A
জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে ছবি হবে, কিন্তু উপন্যাস কিংবা ছবির নাম এখনই বলা যাবে না। নির্মাতাদের নিষেধ আছে। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে হলেও ছবির প্রেক্ষাপট হবে এ সময়ের।’ এভাবেই বললেন জ্যোতিকা জ্যোতি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কলকাতায় নতুন ছবি তৈরি হবে। এই ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি। পরিচালনা করবেন প্রদীপ্ত ভট্টাচার্য, ‘বাকিটা ব্যক্তিগত’ ছবির পরিচালক, ছবিটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এটি প্রদীপ্তর দ্বিতীয় ছবি।

নতুন ছবিতে জ্যোতিকা জ্যোতির বিপরীতে অভিনয় করবেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী। তার শুরুটা হয়েছিল ২০০৬ সালে ‘পাগল প্রেমী’ সিনেমা দিয়ে। এরপর অভিনয় করেছেন ৩২টি সিনেমায়। অভিনয় করেছেন টিভি সিরিয়ালেও।

জ্যোতি বললেন, ‘পরিচালক আর অভিনেতা দুজনই অনেক গুণী মানুষ। তাদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। তাই প্রস্তুতিও সেভাবেই নিতে হচ্ছে। শিগগিরই আবার কলকাতা যাচ্ছি।’

কলকাতা থেকে মুঠোফোনে প্রদীপ্ত ভট্টাচার্য জানালেন, কলকাতায় আগামী মে মাসের প্রথম সপ্তাহে ছবিটির কাজ শুরু হবে।

তার ছবিতে জ্যোতিকে কাস্ট করার ব্যাপারে বললেন, ‘আমাদের একটা ফ্রেশ ফেসের দরকার ছিল। জ্যোতি তেমনই। ওর ভেতর সেই নতুন ব্যাপারটি পেয়েছি।’

Reneta

জ্যোতি অভিনীত ‘অনিল বাগচীর একদিন’ ছবি দেখেছেন তিনি। বললেন, ‘এই ছবিতে ওর অভিনয়টা আমার মনে ধরেছে।’

ঋত্বিক চক্রবর্তী

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যোতিকা জ্যোতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT