আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য দুই উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করবে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টি।
১৩ই মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে ওই নির্বাচনে কেন্দ্র দখলের শঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ জানিয়েছে জাতীয় পার্টি।
তবে ইসি বলছে, নির্বাচনে অনিয়মের কোন সুযোগ নেই, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য সায়েদুল হকের মৃত্যুতে শুন্য হয়ে যায় ওই দুটি আসন।
আইনানুযায়ী-৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বিধান থাকায় তফসিল ঘোষণা অনুযায়ী ওই দুটি আসনে ভোটগ্রহণ হবে ১৩ই মার্চ।
বিএনপি ছাড়া দুই জেলার উপ-নির্বাচনে মূল লড়াইয়ে আছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাতজন প্রার্থী।
রোববার সকালে এই নির্বাচনে কেন্দ্র দখল হবার আশঙ্কা জানিয়ে ঝুঁকিপূর্ণ ২৮টি কেন্দ্রের তালিকা সিইসি’র কাছে তুলে দেয় জাতীয় পার্টি।
পরে প্রধান বিরোধীদলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়, শঙ্কার কোনো কারণ নেই, সুষ্ঠু হবে উপ-নির্বাচন নির্বাচন।
রোববার মধ্যরাতে শেষ হয়ে যাবে উপ-নির্বাচনের সব ধরণের প্রচার কার্যক্রম। নির্বাচনী দায়িত্ব পালনে প্রতি কেন্দ্রে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ২৪ জন করে সদস্য।
বিস্তারিত দেখুন সোমা ইসলামের ভিডিও রিপোর্টে:







