আন্তর্জাতিক

উপদেষ্টা পরিচয়ে ইরাকে আরো ১ হাজার মার্কিন সেনা

উপদেষ্টা পরিচয়ে ইরাকে আরো ১ হাজার মার্কিন সেনা

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির অনুরোধে আইএস-এর দখলে থাকা রামাদি পুনর্দখলে নিতে প্রেসিডেন্ট ওবামা ১ হাজার সামরিক উপদেষ্টা ও প্রশিক্ষক পাঠানোর ঘোষণা দিয়েছেন।

নতুন এই মার্কিন বাহিনী মরু বিমান ঘাঁটি আল তাকাদ্দামে ইরাকি সেনা এবং সুন্নি যোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ দেবে। তবে তারা সরাসরি আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না।

ইসলামি জঙ্গি আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিতে গত এক বছরে ৩ হাজারেরও বেশি মার্কিন সামরিক উপদেষ্টাকে দেশটিতে পাঠানো হয়েছে। 

তবে মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত ইরাকি সেনারা এর আগে কেবলমাত্র রাজধানী বাগদাদ রক্ষায় নিয়োজিত ছিল বলে ইরাকি সূত্র জানিয়েছে।

বিষয়:ইরাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…