চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় চলছে ভোটগ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ন ২৪, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
উপজেলা নির্বাচন-তৃতীয় ধাপ

তৃতীয় ধাপে দেশের ১১৭ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

চাপাইনবাবগঞ্জ, রংপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভেড়ামারা, মেহেরপুর, ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি, ভোলা, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলার নির্বাচনী উপজেলাগুলোতে আজ সাধারণ ছুটি চলছে।

এছাড়াও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এলাকাগুলোতে।

উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে নির্বাচনের আগের দুইদিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দুইদিনসহ মোট পাঁচদিন নির্বাচনী এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকছে। নির্বাচনের দিন প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৪ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৬ জন করে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য পুরোটা সময় মোতায়েন থাকবে।উপজেলা নির্বাচন-তৃতীয় ধাপ

নির্বাচন কমিশন জানিয়েছে, তৃতীয় ধাপে ৭ বিভাগের ২৫ জেলার ১১৭টি উপজেলায় ১ হাজার ৩৭৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন।

ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৫ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Reneta

এসব উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। কেন্দ্র সংখ্যা ১০ হাজার ১৮টি।

তৃতীয় পর্যায়ের নির্বাচনে কয়েকটি উপজেলায় ইভিএম ব্যবহার করছে নির্বাচন কমিশন। মেহেরপুর জেলা প্রতিনিধি জানিয়েছেন, এবারই প্রথম সদর উপজেলার ৭৭টি কেন্দ্রে চলছে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ। ইভিএম পদ্ধতিতে যদিও প্রথম ভোট দিচ্ছে ভোটাররা, তারপরেও কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রের পিজাইডিং অফিসার।উপজেলা নির্বাচন-তৃতীয় ধাপ

ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপ থেকে কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং উচ্চ আদালতের নির্দেশনায় কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভোট স্থগিত রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: উপজেলা নির্বাচনউপজেলা পরিষদউপজেলা পরিষদ নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT