চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলায় বাধা দিলে জেলায় মনোনয়নপত্র জমা

সোমা ইসলাম সোমা ইসলাম
৭:৪৩ পূর্বাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিলে এখন থেকে আর নিজ উপজেলা নয় বরং জেলা নির্বাচন অফিস কিংবা ডিসি অফিসে মনোনয়পত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। নানা অভিযোগের কারণে, অনিয়ম দূর করতেই এ সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। 

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়পত্র দাখিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় প্রার্থীদের বাধা দেয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ অবস্থাকে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় বাধা মনে করছে ইসি। ইউপি নির্বাচন ৬ ধাপে হবে বলে পরের ধাপগুলোতে একই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে একাধিক জায়গায় মনোননয়পত্র জমা নেয়ার ব্যবস্থা করছে ইসি। 

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, কিছু কিছু জায়গায় মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে। সেই জন্য আমরা এখন চিন্তা করছি একাধিক জায়গায় মনোনয়নপত্র দাখিল করা যায় কিনা। সেটা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আজকালেই হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলবো।

তবে একাধিক জায়গায় করতে চাইলে জেলা নির্বাচক কর্মকর্তা ও জেলা প্রসাশক এই দুই জায়গায় নিরাপদ বলে মনে করি।

নির্বাচন কমিশন বলছে, কোনো দলের অভিযোগে কারণে নয় বরং নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিচ্ছে ইসি। নির্বাচনী দায়িত্ব পালনে আইন-শৃংঙ্খলা বাহিনীর কোনো সংস্থা গাফিলতি করলে কেউ ছাড় পাবে না বলেও সর্তক করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। 

Reneta

তিনি বলেন, সবাই সবার দায়িত্ব সুন্দরভাবে পালন করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। আমরা কোথাও কোনো ছাড় দিবো না। এই কথাটি তাদের জানিয়ে দিবো। কোনো অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবো আমরা।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে ইসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT