যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অঙ্গরাজ্যের সান্তা বারবারা উপকূলে তেলের পাইপলাইন ছিদ্র হয়ে সাগর উপকূলে তেল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। রাজ্যের জরুরি সহায়তা তহবিল ছাড় করাতেই ওই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
তেল ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার ১৪ কিলোমিটার উপকূলে জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে। তেল কীভাবে ছড়িয়ে পড়ল সে ব্যাপারে তদন্তে নেমেছে ফেডারেল তদন্ত সংস্থা।







