চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্মুক্ত স্থানে নয়, নির্দিষ্ট স্থানেই পশু কোরবানি করতে হবে

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
১১:০৭ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
যত্রতত্র পশু কোরবানি নয়

বিগত বছরের মতো এবারও যত দ্রুত সম্ভব কোরবানির বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে সকল সিটি কর্পোরেশন।

বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কোরবানির পশু জবাইকে ঘিরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে করণীয় ঠিক করতে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকের শুরুতেই মেয়ররা বলেন, যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে প্রতিবছর পরিবেশ নোংরা হচ্ছে। পাশাপাশি আবর্জনা পরিস্কার করতে বেশ বেগ পেতে হয় কর্পোরেশনকে।

Banglabid

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ঈদের নামাজের পর যদি বৃষ্টিপাত বেশি হয়, আমরা প্রত্যক্ষ করেছি যে এই বৃষ্টির পানির সঙ্গে রক্ত মিশে তা রাস্তায় ছড়িয়ে পড়ে এবং পরিবেশ নষ্ট করে। রাস্তায় কোরবানি না করতে আহ্বান জানিয়েও বাস্তবিক অর্থে আমরা সেরকম সাড়া পাইনি। সবাই এসে যে এটি করে ব্যাপারটি আসলে তা নয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, সব মাংস এক জায়গায় নিয়ে গিয়ে সব বিতরণ করা বা কোরবানির জন্য পর্যাপ্ত অবকাঠামো গতবার আমরা তৈরি করতে পারিনি। এসব কারণে আমরা মানুষের অংশগ্রহণ কম দেখেছি। এবং মানুষ তাদের সুবিধার কারণেই আশে পাশে যদি কোন মসজিদ থাকে বা খোলা স্থান থাকে সেই জায়গা গুলোতে কোরবানি করতে চায়। এবারও যে এর ব্যতিক্রম হবে তা নয়।

এসময় উপস্থিত অন্যান্য সিটি কর্পোরেশনের মেয়ররাও বক্তব্য রাখেন।

Reneta

স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাড়ির আঙ্গিনা এবং সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়া পশু কোরবানি করা যাবে না। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য মেয়রদের দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

কোরবানির সঙ্গে ধর্মীয় আবেগ জড়িত থাকায় কঠোর না হয়ে কীভাবে পরিকল্পনার মাধ্যমে যত্রতত্র পশু জবাই নিয়ন্ত্রণ করা যায় সেদিকে নজর দেয়ার আহ্বান জানান তিনি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ অর্থনীতিএলজিআরডিসিটি কর্পোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাকা নেই বলে কাজ করতে পারছেন না ঢাকার দুই মেয়র

পরবর্তী

মানব পাচারে জড়িত থাকায় থাই জেনারেলের ২৭ বছরের কারাদণ্ড

পরবর্তী
convicted army

মানব পাচারে জড়িত থাকায় থাই জেনারেলের ২৭ বছরের কারাদণ্ড

সিএনএন-ট্রাম্প-ফেকনিউজ

‘ওবামাকেয়ার’ বাতিল না হওয়া পর্যন্ত সিনেটরদের ছুটি বাতিলে ট্রাম্পের আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT