তাপসী পান্নু তো বরাবর অ্যাকশন চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এবার তিনি উন্মাদ চরিত্রে অভিনয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
পান্নু বলেন, ‘আমি সব ধরণের চরিত্রে অভিনয় করতে চাই, এমনকি বয়সের চেয়ে একটু বড় চরিত্রেও। কিন্তু পরিচালকেরা হয়ত চেহারা দেখে আমাকে আর সিলেক্ট করেন না।’
পান্নুকে ছবিতে সব সময় তার বাস্তবের বিপরীত চরিত্রকে ফুটিয়ে তুলতে হয়। বাস্তবে তিনি কাউকে চড় পর্যন্ত মারেননি, অথচ ছবিতে তিনি বরাবরই অ্যাকশনধর্মী। আর এবার তাই তিনি উন্মাদ চরিতত্রে অভিনয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আর মিডিয়ার মাধ্যমে পরিচালকদের প্রতি তার এই আগ্রহের কথা তুলে ধরেছেন।
তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘পিংক’, ‘নাম শাবানা’, ‘বেবি’। টাইমস অব ইন্ডিয়া।








