চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন প্রতিশ্রুতির সাথে প্রযুক্তি অপব্যবহারে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

সাবিত খান সাবিত খান
৭:১৯ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

দেশের এক হাজার ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল সংযোগ দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৭ সালের মধ্যে আমরা দেশের প্রতিটি ইউনিয়নে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দিতে সক্ষম হবো।  এছাড়া প্রযুক্তি ব্যবহার করে যারা জঙ্গিবাদ ও নিরাপত্তা বিঘ্নিত করছেন তাদের সর্ম্পকে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ইন্টারনেট সপ্তাহ ২০১৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইন্টারনেট তথা প্রযুক্তির অপব্যবহার বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে বলেও জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রযু্ক্তি মানুষের জীবন যাত্রা সহজ করলেও এবং বিশ্বকে মানুষের হাতের মুঠোয় এনে দিলেও এর কিছু খারাপ দিকও রয়েছে। জঙ্গি, সন্ত্রাসীরা প্রযুক্তির ব্যবহার করে জঙ্গিবাদ ছড়াচ্ছে। এছাড়াও সামাজিক ক্ষেত্রে শিশুদের চরিত্র গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তাই ইন্টারনেটের নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। 

ধর্ম সম্পর্কে বাজে মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রযুক্তির অপব্যবহার সমাজকে ধ্বংস করবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সামাজিক অবক্ষয়ের বিষয়ে নজর দিতে হবে। 

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে আমাদের নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা ছিলো। ডিজিটাল শব্দটি আমার ছেলে জয় আমাদের উপহার দিয়েছে। আর আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি।  গ্রামে গ্রামে ডিজিটাল সেন্টার করে দিয়েছি। অনলাইনের মাধ্যমে গ্রামের মিানুষেরা বিভিন্ন ধরনের সেবা পাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ সরকার গঠনের সময় মাত্র বিশ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো। আর এখন বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে ৫ কোটিরও বেশি মানুষ। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটইন্টারনেট সপ্তাহ ২০১৫শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT