চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উনিশ বছর বয়সটা খুব স্ট্রাগলিং: বাপ্পি

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
৬:১৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
বাপ্পি এর হাস্যোজ্জ্বল ছবি, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১ অক্টোবর উনিশ বছরে পা দিচ্ছে চ্যানেল আই। উনিশের উচ্ছ্বাসে সামিল হতে চ্যানেল আই পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। জনপ্রিয় নায়ক বাপ্পি চ্যানেল আইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের উনিশ বছর বয়সের স্মৃতিচারণও করলেন।

উনিশ বছরে চ্যানেল আই…
বাপ্পি: জন্মদিনে চ্যানেল আইকে শুভেচ্ছা জানাই। তারা ‘হৃদয়ে মাটি ও মানুষ’সহ প্রচুর ভালো প্রোগ্রাম করছে। ‘ক্ষুদে গানরাজ’সহ বিভিন্ন রিয়েলিটি শো’র মাধ্যমে বাংলাদেশের প্রতিভাগুলোকে খুঁজে বের করে– এটা খুবই ভালো উদ্যোগ। এরকম প্রোগ্রামগুলো চ্যানেল আই আরও বেশি করে করুক।

চ্যানেল আইয়ে আপনার প্রিয় অনুষ্ঠান?
বাপ্পি: চ্যানেল আই লাল সবুজের চেতনাকে ধারণ করে পথ চলছে। বিশেষ করে তারা প্রতিভা খোঁজার যে শো গুলো করে সেগুলো আমার খুব ভালো লাগে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান মানুষগুলোকে সম্মানিত করে থাকে। বাঙালি ও বাংলাদেশের অনুভূতিটা পাই এ চ্যানেল দেখলে।

চ্যানেল আইয়ের প্রোগ্রামে অংশ নেওয়ার অভিজ্ঞতা?
বাপ্পি: চ্যানেল আইয়ের তারকাকথন অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। খুবই ভালো লেগেছে। আমার মনে হয় সবচেয়ে সুন্দর স্টুডিও চ্যানেল আইয়ের।

বাপ্পি চৌধুরীর উনিশ বছর বয়সটা কেমন ছিল?
বাপ্পি: উনিশ বছর বয়সে ইউনিভার্সিটি জীবন শুরু হয়। তখন ঢাকা টু নারায়ণগঞ্জ আপডাউন করতে হতো। পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় কাটাতাম। আমি বলব, আমার উনিশ বছর বয়সটা খুব স্ট্রাগলিং ছিল। তখনো আমি ফিল্মে আসিনি। তবে চেষ্টা করছিলাম।

সেসময়ের চিন্তা-ভাবনা?
বাপ্পি: সেসময় ফিল্ম নিয়েই ভাবতাম। কারণ আমি তখনই জানতাম যে বাপ্পি চৌধুরী একদিন স্টার হবে (হা হা হা)। এমন স্বপ্নই দেখতাম। এই ভাবনার পেছনে একটা মজার কারণও আছে। আমার বাবা নারায়ণগঞ্জে খুব পরিচিত ছিলেন। তিনি সমাজসেবা করতেন। তো উনিশ বছরের আগে পর্যন্ত বাবার পরিচয়েই পরিচয় দিতাম। সেসময়েই সিদ্ধান্ত নিয়েছি আমি বাবার পরিচয়ে পরিচয় দেব না, নিজের পরিচয় দেব। রাস্তায় হাঁটলে যেন মানুষ বলে ঐ যে বাপ্পি চৌধুরী যাচ্ছে। সে কারণেই ভাবতাম যে একদিন স্টার হতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উনিশের উচ্ছ্বাসচ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT