চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্ভাবনী ডিজিটাল সেবা আনতে রবি ও উবারের চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

গ্রাহকদের উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদান করতে একটি চুক্তি সই করেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারটের রবি এবং বিশ্বের বৃহত্তম অন-ডিমান্ড রাইড-শেয়ারিং কোম্পানি উবার।

আজ রাজধানীর রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং উবারের ইন্ডিয়া অ্যান্ড এমার্জিং মার্কেটস’র চিফ বিজনেস অফিসার মধু কানন উভয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তিপত্র বিনিময় করেন।

চুক্তির আওতায় রবি ও এয়ারটেল গ্রাহকরা উবারের সেবাগ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। গ্রাহক ও পার্টনারদের নতুন নতুন ডিজিটাল সেবা এবং কো-ব্র্যান্ডেড প্রডাক্ট প্রদান করতে এ চুক্তি সহায়ক হবে বলে তাদের প্রত্যাশা।

এছাড়া গাড়ি চালকরা রবি ওয়াক-ইন-সেন্টারে এসে (ডব্লিওআইসি) সহজেই উবারে নিবন্ধিত হতে পারবেন এবং রবি’র বিশেষ সিমকার্ড ও ডেটা প্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি  স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চামারা থিলক মানামপেরি এবং কর্পোরেট স্ট্র্যাটেজি’র ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, “ডিজিটাল হওয়াটাই এখন সবচেয়ে বড় বিষয়। পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি হিসেবে বৈশ্বিক ডিজিটাল যুগের অন্যতম এক অগ্রদূতের সাথে পার্টনারশিপ স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এরফলে আমরা গ্রাহকদের জন্য বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা চালু করতে পারব। গ্রাহকদের সেরা সেবাটি প্রদান করতে এ চুক্তি সহায়ক ভূমিকাই পালন করবে।”

Reneta

উবার ইন্ডিয়া এ্যান্ড এমারজিং মার্কেটস-এর চিফ বিজনেস অফিসার মধু কান্নান বলেন, “বাংলাদেশে ব্যবসা পরিচালনার ব্যাপারে উবার প্রতিজ্ঞাবদ্ধ। উবার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এমন একটি অংশীদারিত্ব তৈরি করতে যার মাধ্যমে আমাদের যাত্রী ও চালকরা উপকৃত হতে পারে। সাইন আপের প্রক্রিয়া যাত্রী ও চালকদের জন্য আরও সহজ করতে আমরা নতুন পদ্ধতি তৈরির চেষ্টা করে যাচ্ছি। রবির সাথে আমাদের পার্টনারশিপ উবারে ভ্রমণের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। ঢাকায় কার্যক্রম চালুর পর থেকে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তা আমাদের অনুপ্রাণিত করেছে। রবির সাথে এই কৌশলগত পার্টনারশিপ আমাদেরকে আরও উপভোগ্য রাইড দিতে সাহায্য করবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবাররবি
শেয়ারTweetPin

সর্বশেষ

হেরেও কোটি মানুষের হৃদয় জিতেছে ‘পিপলস চ্যাম্পিয়ন’ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT