চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনের অপেক্ষায় আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যালয়

লুৎফর রহমান সোহাগ লুৎফর রহমান সোহাগ
৫:৩৭ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
রাজনীতি
A A

উদ্বোধনের অপেক্ষায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন। নির্বাচনের আগে দলকে আরও গতিশীল করতে নির্ধারিত সময়ের আগেই ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কিংবা তারও আগে নিজস্ব অর্থায়নে নির্মিত ১০ তলা ভবনটি উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোজ গার্ডেনে যাত্রা শুরুর পর পুরান ঢাকা, পুরানা পল্টন ও সার্কিট হাউস রোড এলাকায় কয়েকবার অফিস পাল্টায় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। সভাপতি হিসেবে শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর ঠিকানা হয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ।

চারতলা পুরনো ভবন থেকে কার্যক্রম চালানো কঠিন হওয়ায় ২০১১ সালে পরিকল্পনা হয় নতুন ভবন নির্মাণের।  সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর ২০১৬ সালে নকশায় অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি। দুই বছরের মধ্যে ভবন নির্মাণের লক্ষ্য নিয়ে ওই বছরের সেপ্টেম্বরে শুরু হয় কাজ। এখন কাজ প্রায় শেষ।

দৃষ্টিনন্দন ভবনটিতে আধুনিক স্থাপত্য শৈলীর মিশেলে তুলে ধরা হয়েছে দেশ ও দলের ইতিহাস। আছে কনফারেন্স হল, ডিজিটাল লাইব্রেরি, হেলিপ্যাডসহ অত্যাধুনিক প্রযুক্তির সব সুযোগ। নির্ধারিত সময়ের আগে কার্যালয় প্রস্তুত হওয়ায় সন্তুষ্ট মূল দায়িত্বে থাকা পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গত প্রায় দুই বছর কাছের অন্য একটি ভবনকে অস্থায়ী কার্যালয় করে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠন। নির্বাচনের আগে দলকে গতিশীল করতে দ্রুত নির্মাণ কাজ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

Reneta

দলীয় কার্যক্রম পরিচালনা, গবেষণা, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে আধুনিক কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতা-কর্মীরা আশা করছেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT